আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

শ্যাম্পু করারও আছে নিয়ম

শ্যাম্পু করারও আছে নিয়ম

চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত চুল পরিষ্কার করা। তবে শ্যাম্পু করতেই যদি হয়ে যায় ভুল, তবে চুল কিন্তু নাখোশ হয়ে যাবেই! ভাবছেন শ্যাম্পু করার আবার কিসের নিয়ম? জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এবং টাইমস অব ইন্ডিয়া পত্রিকা বলছে, চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহারের কিছু মৌলিক নিয়ম রয়েছে। এগুলো ঠিকঠাক না মানলে চুলের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে।

চুলের ধরন বুঝে শ্যাম্পু বাছাই করুন। শুষ্ক চুলের জন্য যে শ্যাম্পু প্রয়োজন, সে শ্যাম্পু তৈলাক্ত চুলের জন্য বেছে নেবেন না। ওমেগা-থ্রি রয়েছে এমন ময়েশ্চার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন শুষ্ক চুলে। স্বাভাবিক চুলে মাইল্ড শ্যাম্পু দিন, রঙিন চুলেও তাই। কোঁকড়া চুল হলে ময়েশ্চারাইজিং শ্যাম্পু বেছে নিন।

যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা শ্যাম্পুর সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিতে পারেন। চুলের গোড়ার অতিরিক্ত তেল শুষে নেবে এটি।

শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে তেল ম্যাসাজ করুন চুলে। এতে শ্যাম্পুর রাসায়নিক খুব একটা ক্ষতি করতে পারবে না চুলের।

শ্যাম্পু করার আগে চুল সামনে থেকে পিছনে ভালো করে আঁচড়ে নেবেন। মাথার ত্বকে রক্তসঞ্চালন ভালো হবে।

কুসুম গরম পানি দিয়ে এক মিনিট চুল ভিজিয়ে রেখে তারপর শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার সময় মাথার ত্বকে ম্যাসাজ করবেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুল ভালো থাকবে। শ্যাম্পু করার পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। হালকা গরম পানি চুলের কিউটিকল খুলে দেবে এবং ঠান্ডা পানি তা বন্ধ করবে। চুলের কিউটিকাল খোলা থাকলে আর্দ্রতা কমতে থাকে।

প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এমনকি তৈলাক্ত চুল হলেও। এতে চুলের গোড়া থেকে আরও বেশি তেল বের হয়।

দুই থেকে তিন দিন পর পর শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে তারপর ব্যবহার করতে পারেন।

শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করুন। তবে চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। চুলের গোড়া থেকে এমনিতেই প্রাকৃতিক তেল উৎপন্ন হয়। কন্ডিশনার গোড়ায় লাগালে চুল অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে।

চুলে কন্ডিশনার লাগিয়ে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ডিপ কন্ডিশনিং এর ক্ষেত্রে ১৫ মিনিট রাখুন। তবে এক্ষেত্রে অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নেবেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত