আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

মশার কামড় থেকে বাঁচতে ব্যবহার করুণ লবঙ্গ

মশার কামড় থেকে বাঁচতে ব্যবহার করুণ লবঙ্গ

রান্নার মশলা হিসেবেই বেশ পরিচিত লবঙ্গ। কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের রয়েছে আরও অনেক উপকারিতা। স্বাস্থ্যকর জীবনযাপনে লবঙ্গের জুরি নেই। মাথা ব্যথা, ত্বকের পরিচর্যা, গলা ব্যথা, গলা খুশ খুশসহ আরও যেসব কাজে লাগে লবঙ্গ তা জেনে নিন-

মাথা ব্যথা কমায়

গরমে প্রায়ই মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা কমাতে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। কিন্তু লবঙ্গের তেল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ম্যাসেজ করে কিছু সময় রাখলে মাথা ব্যথা কমে যাবে।

হজম শক্তি বাড়ায়

প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকেই হাঁসফাঁস করছেন। বুক জ্বালা, অ্যাসিডিটি লেগেই থাকে। বদ হজমের কারণে ঠিক মতো ঘুমও হয় না। খালি পেটে এক টুকরা লবঙ্গ মুখে রাখুন আরাম পাবেন। হজমের সমস্যাও কেটে যাবে।

ত্বক পরিষ্কার করে

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে লবঙ্গের জুরি নেই। প্রখর রোদে ত্বকে কালো কালো ছোপ পড়ে। এক্ষেত্রে লবঙ্গ ত্বকের চিকিৎসায় অনেক কাজে আসে। এর মধ্যে থাকা অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য সূর্যরশ্মি থেকে ত্বককে বাঁচায়।

মশার হাত থেকে বাঁচায়

মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীর মানুষ। সহজ সরল উপায়ে মশার কামড় থেকে রেহাই পেতে পারেন। শরীরের উন্মুক্ত অংশে লবঙ্গ তেল লাগিয়ে নিন। লবঙ্গে থাকা ইউজেনল যৌগ মশাকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেবে না।

তবে লবঙ্গ রক্তের শর্করার মাত্রা অনেক কমিয়ে দেয়। ডায়াবিটিস রোগীদের লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তাছড়া বেশি লবঙ্গ খেলে শরীর গরম হয়ে যায়। কাজেই গরমে বেশি লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকুন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত