আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

জাপানে টয়লেট মিউজিয়াম!

জাপানে টয়লেট মিউজিয়াম!

জাপানের সর্বাধুনিক টয়লেট
'টোটো'।
ইতিহাস-ঐতিহ্য নতুন
প্রজন্মের মধ্যে ছড়িয়ে
দিতে সাধারণত প্রাচীন,
বিলুপ্ত জিনিসে সাজানো
হয় মিউজিয়াম। সেখানে
শোভা পায় রাজ-
রাজড়াদের ব্যবহৃত বিভিন্ন
আসবাব, পোশাক, নানা
গুপ্তধন, পুরাতন মুদ্রা,
হাতিয়ার, অস্ত্র ইত্যাদি।
থাকে সমসাময়িক
জিনিসপত্রও। পশু-পাখির
জন্যও আছে আলাদা
মিউজিয়াম। বিশ্বের প্রায়
সকল দেশেই
মিউজিয়ামগুলোতে থাকে
দর্শনার্থীর ভীড়। কিন্তু সকল
মিউজিয়ামের রেকর্ড যেন
ভাঙতে চলেছে জাপানে
তৈরি টয়লেট মিউজিয়াম।
এই মিউজিয়ামটি
সাজানো হয়েছে বিভিন্ন
ধরণের টয়লেট দিয়ে। শুধু এই
সর্বাধুনিক টয়লেটই নয়,
একেবারে আদ্যি কালের
টয়লেট থেকে হালের
'টোটো', সব রকমের টয়লেট
নিয়ে জাপানে তিন মাস
আগে চালু হয়েছে এ
মিউজিয়াম। চালু হওয়ার পর
গত তিন মাসে দেশ, বিদেশ
থেকে কম করে তিরিশ
হাজার মানুষ এসে ঘুরে
গিয়েছেন এই টয়লেট
মিউজিয়াম।
এদিকে এখানে থাকা
টোটো টয়লেটটি যেন
কোনও বিলাসবহুল শোওয়ার
ঘর! যাতে গা গরম করে
নেওয়ার ব্যবস্থা রয়েছে।
রয়েছে যন্ত্রের মাধ্যমে গরম
জলে ম্যাসাজ করানোর
ব্যবস্থা। রয়েছে এয়ার
কন্ডিশনার। জলের
তাপমাত্রা ও চাপ
বাড়ানো-কমানোর ব্যবস্থা।
রয়েছে এয়ার ড্রায়ার।
রয়েছে সুবাস ছড়ানোর জন্য
'পাওয়ার ডিওডোরাইজার'।
সঙ্গে রয়েছে সুন্দর, সুরেলা
মিউজিক 'ওতোহিমে'
শোনার ব্যবস্থা। আছে
অটোম্যাটিক সেন্সরও।
বাথরুমে ঢুকলেই আপনাআপনি
খুলে যাবে ঢাকনা। ভরে
যাবে ব্যাকটেরিয়া
বিনাশী জলের ফোয়ারায়।
জ্বলে উঠবে ঝকঝকে আলো।
এটাই সর্বাধুনিক জাপানি
প্রযুক্তির টয়লেট। যার নাম-
টোটো। যা বানাতে খরচ
হয়েছে ছয় কোটি মার্কিন
ডলার। যারা এই সর্বাধুনিক
টয়লেট বানিয়েছে, সেই
সংস্থা ইতিমধ্যেই এমন চার
কোটি টয়লেট বানিয়ে
বিভিন্ন দেশে
পাঠিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত