আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রুই মাছের ভর্তা রেসিপি

রুই মাছের ভর্তা রেসিপি

গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে কার না ভালো লাগে? নানা ধরনের সবজির ভর্তা তো অনেক খেয়েছেন, মাছের ভর্তা খেয়েছেন কখনও ? এমনিতে মাছ ভাজা থেকে শুরু করে ঝাল, ঝোল, কালিয়া, কোপ্তা, পাতুরি, ভাপা অনেকভাবে খাওয়া হয় । এবার মাছের ভর্তা করে দেখুন। ভাতের সঙ্গে মাছের ভর্তা বাড়তি স্বাদ যোগ করবে। ছোট, বড় সব মাছ দিয়েই ভর্তা বানানো যায়। এখানে দেওয়া হলো রুই মাছের ভর্তার রেসিপি। এটি খুবই সুস্বাদু ও সহজ একটি রেসিপি।

ভর্তার উপকরণ: ৫-৬ টুকরা রুই মাছের পেটি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ২টি শুকনো মরিচ, আধা চা চামচ গোটা জিরে, সরিষার তেল ১ টেবিল চামচ, ২-৩ কোয়া রসুন কুচানো, সামান্য হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মসলা গুঁড়া, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১-২ টা কাঁচা মরিচ কুচি

ভর্তা বানানোর পদ্ধতি: মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করুন। মাছের সব কাঁটা বের করুন। কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ ভেজে তুলে নিন। ওই তেলেই গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে রসুন কুচি এবংসিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এর পর টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হাতা দিয়ে মাছগুলো ভেঙে দেবেন। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মাছ ভাজা হয়ে এসেছে, আর টমেটোও গলে গেছে। এখন গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্লেটে নামিয়ে নিন। ভেজে রাখা শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে মাখিয়ে নিন মাছের সঙ্গে। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি মাখিয়ে পরিবেশন করুন রুই মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন। চাইলে পান্তা দিয়েও এই ভর্তা খেতে পারেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত