আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মেকআপের পর ত্বক শুষ্ক দেখাচ্ছে?

মেকআপের পর ত্বক শুষ্ক দেখাচ্ছে?

বিয়েবাড়ি হোক কিংবা কোনও পার্টি— বেশিরভাগ তরুণীই আজকাল হালকা মেকআপ করতে পছন্দ করেন। সাজ এমন হবে যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। বরং মুখে স্নিগ্ধতা ফুটে উঠবে।

অনেকেরই মেকআপের পর ত্বক শুষ্ক দেখায়। সেক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

১. মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। টোনারের পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখায়।

২. মেকআপের সময়ে সারা মুখে কনসিলার না লাগিয়ে যেখানে শুধু দাগছোপ আছে সেখানেই ব্যবহার করবেন। চোখের নিচে কালি পড়লে তা ঢাকার জন্য সে সব স্থানে ভালো করে কনসিলার লাগান।

৩. তরল ব্লাশ ব্যবহার করুন। এই ধরনের ব্লাশ খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। এতে মেকআপ চড়া মনে হবে না,ত্বক উজ্জ্বলও দেখাবে।

৪. সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করবেন না। যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন, সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। অতিরিক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক দেখায়।

৫. মেকআপ করার আগে ও পরে ফিক্সার স্প্রে ব্যবহার করুন। মেকআপ দীর্ঘ ক্ষণ ধরে রাখার পাশাপাশি, এটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

৬. ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে। মেকআপের পরেও আবার হাইলাইটার ব্যবহার করবেন।

৭. মেকআপের সময়ে অনেকেই প্রাইমার ব্যবহার করেন না। মেকআপ টিকিয়ে রাখতে এবং উজ্জ্বল ত্বক পেতে প্রাইমার ভালো কাজ করে।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত