আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ত্বকের উজ্জ্বলতায় সজনে পাতার গুঁড়া

ত্বকের উজ্জ্বলতায় সজনে পাতার গুঁড়া

সজনে ডাটার মতো এর পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্যগুণের কারণে সজনেকে সুপারফুড বলা হয়। জানেন কী সজনে পাতা বা পাতার গুঁড়া ত্বকের জন্য উপকারী? ত্বকের বড় ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করে এই পাতা।


সজনে পাতার গুঁড়া বা সজনে পাতা পেস্ট ব্যবহারে ত্বকের যেসব উপকার হয়-

বয়সের ছাপ রোধ হয় : বয়সের আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ দেখা দেয় ও ত্বক ঝুলে যায়। সজনেতে রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য উপকারী । এতে কমলার চেয়ে ৭ গুণ বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে যা মুখের মেছতা, দাগ, বয়সের ছাপ ও ত্বক ঝুলে যাওয়া রোধ করে।

ব্রণ দূর করে : অতিরিক্ত তেল ও মরা চামড়ার জন্য ত্বকে ব্রণ দেখা দেয়। সজনেতে থাকা শক্তিশালী অ্যান্টি-এজিং উপাদান ত্বকে ব্রণ হতে বাধা দেয়। এছাড়া অতিরিক্ত তেল দূর করে ত্বককে সতেজ করে তোলে।

ছিদ্রের আকৃতি ছোট করে : মুখের বড় ছিদ্র থাকলে ত্বক খসখসে এবং রুক্ষ দেখায়। অতিরিক্ত তেল উৎপাদনের কারণে ত্বকে বড় ছিদ্র হয়। দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকার কারণেও এই সমস্যা হতে পারে। সজনে পাতায় থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেনের ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের ছিদ্র ছোট করতে সাহায্য করে।

ত্বকের মলিনতা দূর করে : ধুলাবালি, দূষণ ও কাজের চাপে ত্বক নিস্তেজ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, সজনে গুঁড়া, তেল ত্বকের ভেতর থেকে ময়লা বের করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বকের যত্নে সজনে গুঁড়ার সাথে মধু ও গোলাপ জল কিংবা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত