আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফিট থাকতে প্রতিদিন কী করবেন

ফিট থাকতে প্রতিদিন কী করবেন

শরীর সুস্থ রাখতে শরীরচর্চা বা ব্যায়ামের বিকল্প নেই। এ কারণে আজকাল অনেকেই শরীরচর্চার জন্য জিমে ভর্তি হন। কিন্তু সময় বা খরচ সব মিলিয়ে সবার পক্ষে জিমে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে ফিট থাকতে কিছু কৌশল মেনে চলতে পারেন। যেমন-

প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন। সকাল বা বিকেলে হাঁটতে পারেন। খুব রোদের মধ্যে হাঁটবেন না। এরফলে হিতে বিপরীত হতে পারে। নিয়মিত হাঁটাচলা করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। এর পাশাপাশি হাড়ের গঠন সুদৃঢ় হয়। পেশি মজবুত হয়। হৃৎপিণ্ড এবং ফুসফুস ভালো রাখার জন্যও প্রতিদিন হাঁটা দরকার। তবে নিজের স্বাভাবিক গতির থেকে অতিরিক্ত গতিতে হাঁটাচলা ঠিক নয়। এতে সমস্যা বাড়তে পারে।

ওজন কমানোর ক্ষেত্রে নাচ খুব গুরুত্বপূর্ণ । যারা নাচতে পারেন, শিখেছেন, রোজ অনুশীলন করতে পারেন। তবে চোট, আঘাত থেকে সাবধানে থাকতে হবে। বর্তমান জুম্বা খুবই জনপ্রিয়। গানের তালে নেচে ওজন ঝরানোর এই প্রক্রিয়া অনেকেরই পছন্দ।

যেহেতু জিমে গিয়ে ভারী একসারসাইজ করছেন না, তাই মেদ কমাতে এবং ঘাম ঝরাতে একটু সিঁড়ি ভাঙতে পারেন। সবসময় লিফট ব্যবহার না করে মাঝে মাঝে সিঁড়ি ভেঙে ওঠাও ভালো শরীরচর্চা। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে কিংবা হাঁটুতে পায়ে ব্যথা থাকলে সিঁড়ি ভাঙার চেষ্টা না করাই ভালো।

নিয়মিত ভাবে কিছু খেলাধুলো করুন। বাড়ির কাছে মাঠ থাকলে বা ছাদে গিয়ে একচু ছুটেতে পারেনে। এছাড়াও ঘাম ঝরবে এমন খেলা যেমন ব্যাডমিন্টন, টেনিস, স্কোয়াশ- এসব খেলতে পারেন। খেলাধুলা করলে শরীরে রক্ত সঞ্চালণও ভালোভাবে হয়। এর পাশাপাশি সাঁতার কাটতে পারলে সবচেয়ে ভালো। সাঁতারের অভ্যাস আপনাকে দ্রুত ওজন কমাতে অর্থাৎ শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করবে।

ক্যারাটে বা মার্শাল আর্ট শিখতে পারেন। এতে সুদৃঢ় হবে হাড়ের গঠন। পেশি সুঠাম থাকবে। শরীরে রক্ত সঞ্চালণ ভালোভাবে হবে। আর ওজনও কমবে। এছাড়াও বাড়িতে যোগাসন করতে পারেন।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত