আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

খাসির মাংস রান্নার কিছু টিপস

খাসির মাংস রান্নার কিছু টিপস

কাল ঈদ। ঘরে ঘরে চলছে কোরবানির প্রস্তুতি। গরুর পরপরই বেশি কোরবানি দেওয়া হয় খাসি। কষা, রেজালা, ভুনা, রোস্ট, মিষ্টি কারি, স্টু, স্যুপ—কত উপায়েই না খাওয়া হয় খাসির মাংস। তবে সবখানেই একটা কমন সমস্যা, খাসির মাংসের বিশেষ একটা গন্ধ। যে কারণে অনেকে খাসির মাংস খেতে পারেন না।

এই বিশেষ গন্ধ মূলত ছাগল বা খাসির খাবারের উপকরণ থেকে আসে। খাসির মাংসে এই গন্ধের অন্যতম উৎস ঘাস, লতাপাতায় অবস্থিত ক্লোরোফিল। সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করে যেমন এই গন্ধ দূর করা যায়, তেমনি একেক ধরনের রান্নার জন্য রয়েছে একেক রকম কৌশল। চলুন, রান্নাবিদ শাহানা পারভীনের কাছ থেকে খাসির মাংসের গন্ধ কমানোর উপায়গুলো জেনে নিই।

সাধারণ উপায়

মাংস থেকে অতিরিক্ত চর্বি আলাদা করে ফেলুন। এই চর্বিতেই মূলত গন্ধটা বেশি থাকে। চর্বি কমানোর পর ঠান্ডা পানিতে দুই–তিনবার ভালোমতো মাংস ধুয়ে ফেলুন। চর্বিযুক্ত পানি ফেলে দিয়ে মাংস থেকে পানি ঝরিয়ে নিন। আরেকটা পদ্ধতি হলো—হালকা কুসুম গরম পানিতে ১৫ মিনিট মাংস ভিজিয়ে রাখুন। মাংসে অনেক বেশি পানি দেওয়া যাবে না। এমনভাবে পানি দিন, যাতে মাংসটা মাখা মাখা করে ভিজে থাকে। মাংসে লেবুর রস মাখিয়ে ২০ মিনিট রেখে দিলেও গন্ধ কমে আসবে। খাসির ঝোল, গ্রেভি, কষা ও রোস্ট  আধা কেজি মাংসে ১ চা–চামচ লবণ ও ১ চা–চামচ হলুদ দিয়ে ৪৫ মিনিট ঢেকে ম্যারিনেট করুন। লবণ দিয়ে রাখার কারণে মাংস থেকে বের হওয়া পানি নিংড়ে ফেলে দিন। একইভাবে মাংসে ভিনেগারও দিয়ে রাখতে পারেন। আধা কেজি মাংসে চার কাপ পানি ও এক টেবিল চামচ ভিনেগার দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রান্না করতে হবে, না হলে টক টক হয়ে যেতে পারে স্বাদ। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো, রান্না করার আগের দিন রাতে মাংস ধুয়ে হলুদ, মরিচ, লবণ, গরমমসলা, টক দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা। তবে এ বিষয়ে ফরাজী হাসপাতালের (বারিধারা) পুষ্টিবিদ নাহিদা আহমেদ বলেন, ‘দীর্ঘ সময় ম্যারিনেট করা কাঁচা মাংস রেফ্রিজারেটরে রেখে খাওয়া ঠিক না। ২৪ ঘণ্টার বেশি কাঁচা মাংস ম্যারিনেট করে রাখলে, সেটা ব্যাকটেরিয়ার প্রজননস্থলে পরিণত হবে।’ তাই মাংসে হাত দিয়ে মসলা মেখে সর্বোচ্চ আট ঘণ্টা ফ্রিজে রাখলে আমিষের টাটকা গন্ধটা আর থাকে না।

স্টেক, স্যুপ, কাবাব ও ভাজা

প্রথমে হাঁড়িতে পানি বসিয়ে দিন। তারপর একে একে গরমমসলা (দারুচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, জিরা), অল্প করে হলুদ, শুকনো কমলার খোসা, লবণ দিয়ে ১০–১৫ মিনিট মাংস হালকা সেদ্ধ করে নিলেই গন্ধ দূর হয়ে যাবে। মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে টক দই, গরমমসলা, তেল, লবণ মাখান। তারপর এক টুকরা কয়লা গরম করে ম্যারিনেট করা মাংসের মধ্যে স্টিলের বাটিতে বসিয়ে তাতে একটু ঘি দিন। ধোঁয়া ওঠা শুরু করলে ঢেকে রাখতে হবে ২০ মিনিট। মাংসে স্মোকি ফ্লেভার আনবে, গন্ধ কমে যাবে। স্টেক বা ভাজাজাতীয় রান্নার ক্ষেত্রে খাসির মাংসে বিশেষ কিছু মসলা যেমন: থাইম, রোজমেরি, তুলসী বা ধনেপাতা, ওরিগানো, কারিপাতা দিয়ে কম তাপে রান্না করলে ভালো সুগন্ধ বের হয়। পুষ্টিবিদ নাহিদা আহমেদ বলেন, ‘ম্যারিনেশনের সময় বিভিন্ন বাদামবাটা আর ভাজা জিরাগুঁড়ার ব্যবহারও খাসির মাংসের বিশেষ গন্ধ কমিয়ে আনতে সাহায্য করে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত