আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

দীর্ঘদিন কাঁচা মরিচ সংরক্ষণ করার সহজ পদ্ধতি

দীর্ঘদিন কাঁচা মরিচ সংরক্ষণ করার সহজ পদ্ধতি

বর্তমানে কাঁচা মরিচের দাম প্রায় আকাশ ছোঁয়া! সর্বশেষ তথ্য অনুযায়ী, ফরিদপুরে কাঁচা মরিচের দাম ৮০০ টাকায় গিয়ে পৌঁছেছে। জানা গেছে, এবার মৌসুমের শুরুতে প্রচণ্ড খরায় মরিচের তেমন ফলন হয়নি।

অন্যদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষেতের গাছে এখন মরিচ নেই। এজন্য দাম বেড়ে গেছে, এমনটিই জানাচ্ছেন ব্যবসায়ীরা।

এরই মধ্যে কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তবে যারা এর আগে বেশি করে কাঁচা মরিচ কিনে রেখেছেন কিংবা আরও দাম বাড়ার আগে যারা বেশি করে কিনতে চাচ্ছেন, তারা চাইলে সেগুলো দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। জেনে নিন কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণের সহজ পদ্ধতি-

কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করার সহজ পদ্ধতি:

বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন

প্রথমে সবগুলো কাঁচা মরিচ ভালো করে ধুয়ে নিন। তারপর পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিন। কাঁচা মরিচের গায়ে যেন পানি না থাকে।

এবার মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিন। তবে ছুরি বা বটি দিয়ে এর গোড়া কাটবেন না। নষ্ট মরিচগুলো ফেলে দিন বেছে বেছে।

এবার একটি এয়ার টাইট পাত্র নিন। তার মধ্যে কয়েকটি পেপার ন্যাপকিন বা কিচেন টিস্যু বিছিয়ে দিন। তার মধ্যে বেছে রাখা কাঁচা মরিচগুলো রেখে দিন ফ্রিজের নরমালে। একমাস পর্যন্ত এভাবে কাঁচা মরিচ ভালো থাকবে।
কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করার সহজ পদ্ধতি

রোদে শুকিয়ে নিন

একইভাবে কাঁচা মরিচগুলো ভালো করে ধুয়ে মুখে বোটা ছাড়িয়ে নিন। পচা মরিচগুলো আলাদা করে ফেলুন। এবার একটি বড় কাগজের উপর মরিচগুলো ছড়িয়ে রোদে শুকিয়ে নিন কয়েকদিন ধরে।
তবে এখন যেহেতু বর্ষাকাল তাই রোদের দেখা পাওয়া মুশকিল। তাই এ সময় গ্যাসের চুলায় হালকা গরম করে কাঁচা মরিচ শুকিয়ে নিতে পারেন।

বেটে সংরক্ষণ করুন

একসঙ্গে বেশি করে কাঁচা মরিচ ব্লেন্ড করে আইস কিউবের ট্রেতে রেখে বরফ বানিয়ে নিতে পারেন। রান্নার সময় একটি করে কিউব বের করে নিন। কাঁচা মরিচ সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এটি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত