আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

প্রতিদিন কাঠবাদাম খেলে কী হয়

প্রতিদিন কাঠবাদাম খেলে কী হয়

বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটা সবারই জানা। তারপরও প্রতিদিন বাদাম খেলে ওজন বেড়ে যাবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন সকালে যদি এক মুঠো বাদাম খাওয়া যায় তাহলে তা শরীরের জন্য খুব ভালো। বাদাম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। রোজ সকালে কাঠবাদামের সঙ্গে আদা বা গুড় দিয়ে খেলে শরীর খুব ঝরঝরে আর ফিট থাকবে।

অ্যান্টিঅক্সিডেন্ট থাকে: কাঠবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ কারণে কাঠবাদাম শরীরের ভেতরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সেই সঙ্গে মানসিক চাপ কমায়। কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বক সুন্দর করে। শুধু তাই নয়, শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও মেটে।

ভিটামিন ই: কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, এটি হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে। অ্যালঝাইমার রোগ কমাতেও সক্ষম কাঠবাদাম। প্রতিদিন ২৮ গ্রাম কাঠবাদাম খেলে শরীরে ভিটামিন ই’য়ের চাহিদার ৫০ শতাংশ পূর্ণ হবে।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে: কাঠবাদামে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, তাই আপনি কাঠাবাদাম ভিজিয়ে খেতে পারেন। এটি শরীরের পুষ্টি যোগাবে। ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ হবে। ম্যাগনেসিয়াম শরীরে ২০ টির বেশি কাজ করে থাকে। একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের দরকার।

ওজন কমাতে সহায়ক: আপনি কি জানেন ওজন নিয়ন্ত্রণে রাখতে কাঠবাদাম খাওয়া দরকার? যদি আপনি এক মুঠো কাঠবাদাম খান তাহলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, ক্ষুধাও কম লাগবে। এতে ক্যালরির পরিমাণ কমবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

হৃৎপিণ্ড ভালো রাখে : হৃৎপিণ্ড ভালো রাখতে আমাদের প্রচুর পরিমাণে কাঠাবাদাম খাওয়া দরকার। এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতেও সক্ষম। এতে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হৃৎপিণ্ড ভালো থাকে। পাশপাশি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কাঠবাদাম।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত