আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সম্পর্কে প্রতারণার ৬ কারণ

সম্পর্কে প্রতারণার ৬ কারণ

সম্পর্কে প্রতারণার ঘটনা অহরহই ঘটছে। কেউ প্রতারণা করে সঙ্গীকে ছেড়ে চলে যায়, কেউ আবার একসঙ্গে একাধিক সম্পর্ক চালিয়ে যায়। মানুষ কেন এমন করে? এর পেছনে কারণই বা কী? তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে। অনেকেই হয়তো জানেন না, মানুষের এমন করার পেছনে অন্তর্নিহিত কিছু কারণ থাকে। সম্পর্কের মধ্যে অসন্তোষ থেকে শুরু করে অন্যান্য বিষয় যেমন প্রতিশোধ, একঘেয়েমি ইত্যাদি একজনকে প্রতারণা করতে উৎসাহিত করে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এমনই কিছু কারণের উল্লেখ করা হয়েছে।

একঘেয়েমি: মানুষ যখন একটা সম্পর্কে একঘেয়েমি অনুভব করে, তখন সে ওই সম্পর্কের বাইরে নতুনত্ব এবং রোমাঞ্চের খোঁজ করে। একঘেয়েমির কারণে সে অন্যের মাঝে ভালোবাসার খোঁজ করে বেড়ায়। সে প্রাত্যহিক রুটিন থেকে বের হয়ে নতুন সম্পর্ক তৈরি করতে চায়।

প্রতিশোধ: কেউ কেউ সঙ্গীর উপর প্রতিশোধ নিতেও প্রতারণা করতে পারে। কেউ সঙ্গীকে মানসিক যন্ত্রণা দিতে এমন করতে পারে। কেউ বা সঙ্গীর বিশ্বাসঘাতকতা বা দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে প্রতারণা করে। এই ধরনের অবিশ্বস্ততার পিছনে অন্তর্নিহিত উদ্দেশ্য হল অন্যকে আঘাত করা এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। প্রতারণা করে তারা সন্তুষ্টি খোঁজে।

অবহেলা বা অসুখী: সম্পর্কের মধ্যে অসন্তুষ্টির অনুভূতি সঙ্গীকে প্রতারণার দিকে নিয়ে যেতে পারে। স্বার্থপরতা, সময়ের সাথে সাথে সঙ্গীর বদলে যাওয়ার কারণে এটা হতে পারে, যা শেষ পর্যন্ত আরেকজনকে অসুখী করে তোলে। যখন সঙ্গী সম্পর্কেেএকজন অবহেলিত বোধ করে, তখন সে আবারও কাঙ্ক্ষিত, প্রিয় এবং গুরুত্বপূর্ণ বোধ করার জন্য অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে।

সম্পর্ক শেষ করার সহজ উপায়: যখন কেউ একটি সম্পর্কে অসন্তুষ্ট থাকে তখন সম্পর্ক শেষ করার জন্য প্রতারণাই সবচেয়ে সহজ উপায় বলে মনে হয়। কেউ কেউ সম্পর্কে থাকা অবস্থাতেও আরেকজনের প্রেমে পড়ে কিন্তু মুখোমুখি হতে ভয় পায়। তখন প্রতারণাকেই একটি সহজ বিকল্প হিসাবে বিবেচনা করে।

মানসিক সংযোগের অভাব: কখনও কখনও, সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগের অভাব বোধ করে আরেকজন। যদি একজন ব্যক্তি তার সঙ্গীর কাছে অবহেলিত বা উপেক্ষিত বোধ করেন, তাহলে সে সম্পর্কের বাইরের কারো কাছ থেকে মানসিক সমর্থন, বোঝাপড়া চাইতে পারে। তখন সে সঙ্গীর সঙ্গে প্রতারণা করে।

শারীরিক ঘনিষ্ঠতার অভাব: শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সঙ্গীর কাছ থেকে সেই চাহিদা পূরণ না হয় তখন মানুষ প্রতারণা করতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত