আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ত্বকের যত্নে টক দই

ত্বকের যত্নে টক দই

টক দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা সবারই জানা। তবে দই যে শুধুমাত্র শরীরেরই উপকার করে তা নয়, ত্বকের পরিচর্যাতেও দই ব্যবহার করা যায় অনায়াসে। ত্বকের নানা সমস্যায় খুব ভালো কাজ করে টক দই।

দইয়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। কোন ধরনের ত্বকের জন্য কী ভাবে টক দই ব্যবহার করা যেতে পারে তা জানানো হয়েছে ‘বোল্ড স্কাই’য়ের এক প্রতিবেদনে।

দই এবং মধু : এই ফেসপ্যাক নর্মাল এবং শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। এক টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। মধুতে রয়েছে ময়েশ্চারাইজিং এবং থেরাপিউটিক বৈশিষ্ট্য। এই ফেসপ্যাক ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে, পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ করে।

দই এবং বেসন: তৈলাক্ত এবং নর্মাল ত্বকের জন্য খুবই উপকারী এই ফেস প্যাক। এক টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা ফেরায়।

দই এবং হলুদ: দই এবং হলুদের এই ফেসপ্যাক সব ধরনের ত্বকের জন্যই ভালো। আধা চা চামচ হলুদ পরিমাণমতো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার করে এবং উজ্জ্বলতা বাড়ায়।

দই এবং শসা: এই ফেসপ্যাকটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। শসার রসের সঙ্গে টক দই মিশিয়ে মুখে ম্যাসাজ করুন খানিকক্ষণ। ফেসিয়াল মাস্কের মতো শুকাতে দিন। তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। দই-শসার এই প্যাকটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের জ্বালাপোড়া, লালচেভাব কমায়। এমনকি ত্বকের ট্যান হালকা করতেও সাহায্য করে।

দই এবং মুলতানি মাটি : যাঁদের ত্বক তৈলাক্ত এবং সংবেদনশীল, তাঁদের জন্য এই ফেসপ্যাকটি খুব উপকারী। সম পরিমাণ টক দই এবং মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ত্বকের মরা চামড়া অপসারণ করে ত্বক মসৃণ করে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা ফেরায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত