আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাতের যে অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখবে

রাতের যে অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখবে

দৈনন্দিন অভ্যাস আমাদের স্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে রয়েছে কীভাবে আমরা সকাল, বিকেল, সন্ধ্যা এবং রাতের সময় কাটাতে চাই। আপনি দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে চান? রাতের কিছু অভ্যাস আপনাকে এই কাজে সাহায্য করবে। যারা এই নিয়মগুলো মেনে চলে তাদের দীর্ঘ সময় সুস্থ থাকার ইতিহাস রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন ৪ অভ্যাস আপনাকে রপ্ত করতে হবে-

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান

অনেকেই ঘুমের কোনো নির্দিষ্ট রুটিন মেনে চলেন না। যে কারণে তারা বিভিন্ন অসুখেও ভুগে থাকেন। একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের সময়সূচী রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠার অভ্যাস করুন। এই অভ্যাস আপনাকে দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে।

নির্বিঘ্ন ঘুম

আপনি যদি দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে চান তবে পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিন। দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম আপনার মস্তিষ্ক এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্কের কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির মাত্রা উন্নত করবে।

বিশ্রাম নিন

বিশ্রাম মানে অলসতা নয়। বিশ্রাম মানে পরবর্তী কাজের জন্য আপনার শক্তি সংগ্রহ করা। সারাদিন নানা কাজে ছোটাছুটির পর বিশ্রাম নেওয়া প্রয়োজন হয়। বাড়িতে ফিরেই শুয়ে পড়বেন না। বরং নিজেকে কিছুক্ষণ সময় দিন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন, বই পড়তে পারেন, এককাপ ক্যামোমাইল চা খেতে পারেন। এতে আপনার শরীর আরাম পাবে। অনেকটা চাপমুক্ত হয়ে ঘুমাতে যেতে পারবেন।

গভীর রাতে খাবার খাবেন না

সুস্থতার ক্ষেত্রে আমাদের খাবারও বড় ভূমিকা পালন করে। সুস্থ থাকার জন্য রাতের প্রথম ভাগে হালকা খাবার খেয়ে নিতে হবে। গভীর রাতে ক্ষুধা পেলেও ভারী কিছু খাবেন না। স্বাস্থ্যকর খাবার সঠিক সময়ে খেলে তা ভালো ঘুমে সহায়তা করে। সেইসঙ্গে নিয়ন্ত্রণ করে ওজনও। তাই গভীর রাতে খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করুন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত