আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কীভাবে চা থেকে চিনি বাদ দেওয়া যায়!

কীভাবে চা থেকে চিনি বাদ দেওয়া যায়!

বাড়তি চিনির স্বাস্থ্যঝুঁকির শেষ নেই। বিশেষ করে পরিশোধিত সাদা চিনি মারাত্মক ক্ষতিকর। আমরা চা ছাড়াও কফি, পায়েস, জুস, কোল্ড ড্রিংস, মিষ্টি, পুডিংসহ নানা খাবারে বাড়তি চিনি খাই। চা ছাড়া বাকি খাবারগুলো হয়তো মাঝেমধ্যে খাই। কিন্তু চা ছাড়া আমাদের যেন চলেই না। সেই চায়ের ভেতর দিয়েই আমরা অনেকটা বাড়তি চিনি খেয়ে ফেলি, যা একসময় স্থূলতা, ডায়াবেটিস, কয়েক ধরনের ক্যানসার, হৃদ্‌রোগ বা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই আমরা অনেকেই ছাড়তে চাই চায়ের বাড়তি চিনি। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এনএইচএস ও হেলথ ডটকম অনুসারে জেনে নেওয়া যাক কিছু সহজ পরিচিত টিপস।

১. প্রথমত, মন স্থির করুন যে চায়ে বাড়তি চিনি খাবেন না। হঠাৎ করে পারবেন না। এটা আপনাকে করতে হবে ধীরে ধীরে, ধাপে ধাপে।

২. আপনি যদি চায়ে চিনির পরিমাণ কমিয়ে আনতে চান, তাহলে আগে চা খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। আপনি কি দিনে দুই কাপের বেশি চা খান? খাবেন না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সে যত ভালো কিছুই হোক না কেন। আগে দিনে দুই কাপ চা খাওয়া আয়ত্তে আনুন। সেটা হতে পারে সকালের নাশতার পর আর বিকেলের নাশতায়।

৩. এখন আপনি এই দুই কাপ চায়ের চিনি নিয়ন্ত্রণে মনোযোগী হোন। আগে হয়তো এক কাপ চায়ে ২ চামচ চিনি খেতেন, এখন থেকে এক চামচ চিনি খান। একবার এক চামচ চায়ে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন, বেশি চিনি দিলে আর সেই চা খেতে পারছেন না।

৪. এবার চিনির বদলে সামান্য গুড় বা মধু দিয়ে চা খান। গুড় বা মধু তুলনামূলকভাবে প্রাকৃতিক, সাদা চিনির মতো স্বাস্থ্যঝুঁকি নেই।

৫. চায়ে লেবু, মাল্টা, আদা, কালো গোলমরিচ বা লবঙ্গ ব্যবহার করুন। একাধিক উপাদানও ব্যবহার করতে পারেন। এসবের ঘ্রাণ আর স্বাদের জন্য চিনি ছাড়া চা খেতে আপনার সুবিধা হবে।

৬. তুলসী চা, পুদিনা চা, বিভিন্ন হারবাল চা, গ্রিন টি এগুলোও খেতে পারেন মাঝেমধ্যে।

৭. দুধ চায়ে চিনি ছাড়া তুলনামূলকভাবে সহজ। কেননা, দুধে প্রাকৃতিকভাবেই চিনি থাকে। এক কাপ দুধে ১২ গ্রাম চিনি থাকে। ফলে চায়ের তেতো ভাবটা তেমন একটা থাকে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত