আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ান!

রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ান!

রক্তে অক্সিজেনের মাত্রার পরিমাণ নিয়ে হয়তো অনেকেই তেমন সচেতন নন। তবে করোনা মহামারীতে মোটামুটি সকলেই কমবেশি বিষয়টি নিয়ে সচেতন হয়েছেন। খাদ্য তালিকায় ৮০% অ্যালকালাইন জাতীয় খাবার রাখলে শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে।

শুধু তাই নয়, এই ধরনের খাবার শরীরকে সক্রিয় রাখার পক্ষেও বিশেষ ভূমিকা রাখে। এছাড়া এই খাবারগুলো দেহের পিএইচ মাত্রা স্বাভাবিক রাখে সেইসঙ্গে ভিটামিন ও মিনারেলসের শোষণে সহায়তা করে।

রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকলে প্রথমেই শুরু হয় শ্বাসকষ্ট। হঠাৎ হৃৎস্পন্দনের ছন্দ অনিয়মিত হয়ে পড়ে। রক্তের চাপ কমেও যেতে পারে।

অক্সিজেন
করোনাকালে অনেকেরই রক্তে অক্সিজেন লেভেল কমে যেতো তখন অনেক শ্বাসকষ্ট হতো। কারণ করোনাভাইরাস আমাদের ফুসফুসকে সংক্রমিত করতো। অনেক সময় সব ধরনের চিকিৎসাও হার মানে অক্সিজেন ধরে রাখতে, আর যার পরিণাম হতে পারে মৃত্যুও। করোনার সময়ে একটু দম নিতে সমস্যা বা শ্বাসকষ্ট হলেই সঙ্গে সঙ্গে অক্সিমিটার বের করে বসতেন। রক্তে অক্সিজেনের মাত্রা কতটা রয়েছে, তা দেখতে দিনে অন্তত দুইবার যন্ত্র দিয়ে মাপা হত। সুস্থ মানুষের দেহে অক্সিজেনের মাত্রা ৯০ থেকে ১০০ পর্যন্ত হলেই তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু তা ৯০ বা ৮০-র নিচে নেমে গেলেই জটিলতা বাড়তে থাকে। প্রথমেই রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকলে শুরু হয় শ্বাসকষ্ট। হঠাৎ হৃৎস্পন্দনের ছন্দ অনিয়মিত হয়ে পড়ে। রক্তের চাপ কমেও যেতে পারে। পরিস্থিতি খারাপ হলে বাইরে থেকে অক্সিজেনের জোগান দেওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকে না। তবে পুষ্টিবিদেরা বলছেন, প্রতিদিনের ডায়েটে এমন কিছু খাবার রাখা যেতেই পারে, যা রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তুলবে।

বেদানা
নাইট্রেটস ও পলিফেনলসের মতো দুটি উপাদান রয়েছে বেদানায়। যা নিয়মিত খেতে পারলে রক্তে অক্সিজেনের জোগান বাড়িয়ে তোলে। অনেকে বলেন, বেদানার বীজের মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা রক্তবাহিকার পথ প্রশস্ত করতেও সাহায্য করে।

পালং শাক
পালং শাকে নাইট্রেট ও আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি। সারাদেহে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়িয়ে তোলার জন্যে ওষুধ নয়, নিয়ম করে পালং শাক খেলেই অনেকটা কাজ হয়ে যায়।

কমলালেবু
রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে শুধু আয়রনে সমৃদ্ধ খাবার খেলেই হবে না। কারণ, ভিটামিন সি ছাড়া আয়রন একা একা কোনও কাজ করতে পারে না। তাই ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ কমলালেবুও খাওয়া জরুরি।

আখরোট
নিয়মিত আখরোট খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তে অক্সিজেনের জোগান ভালো রাখার পাশাপাশি ধমনীর মধ্যে যদি প্রদাহ হয়, তা-ও নিরাময় করতে পারে এই বিশেষ বাদামটি।

কিউই
বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজে ভরপুর কিউই রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। পুষ্টিবিদেরা বলছেন, এই ফলে আয়রনের পরিমাণ বেশি। যা দ্রুত অক্সিজেনকে রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে দিতে সাহায্য করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত