আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বাতের ব্যথা কমান এই তিন ব্যায়ামে!

বাতের ব্যথা কমান এই তিন ব্যায়ামে!

বাতের ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। বিশেষ করে শীতকালে এ সমস্যা অনেক বেড়ে যায়। বাতের ব্যথায় অনেকে কর্মক্ষমহীন হয়ে পড়েন। কয়েকটি বিষয় মেনে চললে পেশি ও অস্থিসন্ধির এই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সাধারণত মানুষ তার শরীরের বিভিন্ন হাড়, জয়েন্ট ও শরীরের বিভিন্ন অংশ যেমন-ঘাড়, কোমর, হাঁটু, কনুই, কবজি, রগ বা মাংসপেশি ইত্যাদিতে বাত ব্যথায় ভোগেন। বাতের ব্যথা জয়েন্টে প্রদাহ, ফোলাভাব যা তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতাকে সীমিত করে ফেলে। বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হলেও সম্প্রতি ২৫ থেকে ৪০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। অফিসে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, শরীরচর্চার সময় না পাওয়া, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি-র অভাবের কারণে এই ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। দেহের ওজন বাড়লে হাঁটু ও কোমরের ব্যথাও বাড়ছে। তাই জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনা জরুরি। তবে আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানাচ্ছে বাতের ব্যথায় সুস্থ থাকতে কয়েকটি ব্যায়াম নিয়ম করে করা জরুরি।

লেগ রেজ
মাটিতে টানটান হয়ে শুয়ে দুহাতের তালু মেঝের ওপরে রাখুন। এবার বাম পা আস্তে আস্তে ওপরে তুলুন। মাটি থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে তুললে ভালো। পাঁচ সেকেন্ড এভাবে পা তুলে রাখুন ও তারপরে ধীরে ধীরে নামিয়ে নিন। একই পদ্ধতিতে ডান পা উঠান ও ওপরে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। শুরুর দিকে দুপায়ে চার বার করে এই লেগ রেজ ব্যায়াম করতে পারেন। পরে আস্তে আস্তে আট-দশ বার পর্যন্ত বাড়াতে পারেন লেগ রেজের সেট।

পুশ আপস
এমন একটি ব্যায়াম যা সারা শরীরের মাংসপেশিগুলো মজবুত করতে সাহায্য করে। প্রথমে মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। এবার হাত ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে মাটি থেকে দেহ সমান্তরাল ভাবে তুলে ধরুন। কনুই ভাজ করে একবার মাটির কাছাকাছি আবার কনুই সোজা করে মাটির থেকে দূরে নিয়ে যান। শুরুতে অসুবিধা হলে দেওয়ালের সোজাসুজি দাঁড়িয়েও করা যেতে পারে এই ব্যায়াম।

হাফ স্কোয়াট
এই ব্যায়াম দাঁড়িয়ে করতে হবে। হাত দুটি সামনের দিকে তুলে রাখুন চাইলে মুঠো করেও রাখতে পারেন। এবার অল্প বসার চেষ্টা করুন তবে পুরোপুরি নয়। অর্ধেক বসার ভঙ্গি পর্যন্ত রেখেই উঠে পড়ুন। এভাবে অন্তত ১০টি সেট করতে হবে। এই হাফ স্কোয়াট করতে সাধারণত ব্যথা হওয়া উচিত নয়। তবে কারও ব্যথা হলেও তা প্রাথমিক। নিয়মিত অভ্যাস করলে স্কোয়াট বা হাফ স্কোয়াটে ব্যথা হবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত