আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

চুল বেঁধে ঘুমানো ভালো নাকি খারাপ?

চুল বেঁধে ঘুমানো ভালো নাকি খারাপ?

রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশিরভাগ মানুষই চুল বেঁধে নেন। বহুকাল ধরেই চুল বেঁধে শোওয়ার রীতি চলে আসছে। কিন্তু এতে চুলের উপকার হয় না ক্ষতি, এ বিষয়টা অনেকেই হয়তো জানেন না। কারণ অনেকেই মনে করেণ যে চুল বেঁধে ঘুমালে চুলের ডগা ফেটে যাওয়ার আশঙ্কা কমে। অনেকে আবার বলেন চুল বেঁধে ঘুমালে খসখসে হয় না ফলে মোলায়েম থাকে চুল। কিন্তু সত্যি কী তাই?

অনেকেই শোওয়ার আগে চুলে বিনুনি করেন। অনেকে আবার রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে শুতে যান। চুল বেঁধে ঘুমাতে যাওয়া অনেক পুরনো দিনের রেওয়াজ। অনেকে মনে করেন চুল টেনে বাঁধলে চুল দ্রুত লম্বা হয়। এটি আসলে ঠিক নয়। বর্তমান সময়ের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, চুল বেঁধে ঘুমালে লাভের থেকে ক্ষতিই বেশি হয়। অনেকেই বেশ টেনে চুল বেঁধে ঘুমান। এতে চুল পড়ে বেশি, ফলে টাক পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, চুল বেঁধে শুতে যাওয়া ভালো। কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতিই বেশি। টাইট করে চুল বাঁধলে চুলের গোড়ায় টান পড়ে। তখন চুলের গোছা গোড়া থেকে আলগা হতে শুরু করে। তখন সামান্য টান পড়লেই উঠে আসে চুল, এমনকী চুল মাঝখান থেকেও ভেঙে যেতে পারে। সেই ক্ষতি আটকানো যায় এখন থেকে চুল না বেঁধে ঘুমনোর অভ্যাস করতে পারলে। রাতে চুল খুলে ঘুমালে ধীরে ধীরে চুল আবার গজাতে থাকবে। অর্থাৎ যা ক্ষতি ‌হয়েছে তা পূরণ করা সম্ভব শুধু রাতে চুল বাঁধার অভ্যাস বদলাতে পারলে। তবে এই অভ্যাস যদি অনেক দিনের হয় ও এখনই তা বন্ধ করা না হয়, তবে সেই ক্ষতি পূরণ করা কঠিন হয়ে যেতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত