আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অতিরিক্ত কফি খাচ্ছেন?

অতিরিক্ত কফি খাচ্ছেন?

বিশ্বজুড়ে কফিপ্রেমীর সংখ্যা কোটি কোটি। বেশিরভাগেরই সকাল শুরু হয় কফির মগে চুমুক দিয়ে। বিশেষজ্ঞদের মতে, কফিতে থাকে পর্যাপ্ত পরিমাণে ক্যাফেইন যা কি না ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে। তবে এই উপকারী পানীয়ও কারো কারো জন্য হতে পারে বিষের মতো। চলুন তবে জেনে নেওয়া যাক, কফি কাদের জন্য হতে পারে বিপজ্জনক:

 

আইবিএস
আইবিএস হলো এক ধরনের জটিল পেটের অসুখ। এই রোগে ভুক্তভোগীরা প্রায়শই ডায়ারিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। আর এই রোগীরা কফি পান করলে সমস্যা আরও বাড়তে পারে। তাই যারা আইবিটএসে ভুগছেন তাদের উচিত কফি থেকে দূরে থাকা। বিশেষ করে দুধ মেশানো কফি তাদের জন্য প্রায় বিষের সমান।

গ্লুকোমা
চোখের এক জটিল রোগ হলো গ্লুকোমা। এই রোগের কারণে ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে দৃষ্টিশক্তি। এই রোগে যারা ভুগছেন তাদেরও উচিত কফি পান থেকে বিরত থাকা। কারণ গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণ করলে গ্লুকোমার সমস্যা দ্রুত গতিতে বাড়তে পারে।

অনিদ্রার সমস্যা
কফি আমাদের শরীর এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এর ফলে অনিদ্রার সমস্যা দেখা দেয়।

ওভার অ্যাক্টিভ ব্লাডার
কফির মধ্যে ডাইউরেটিক্স উপাদান থাকে, যা প্রস্রাবের পরিমাণ বাড়ায়। আর এ কারণেই কফি পানে ব্লাডার ডিজিজে আক্রান্তদের সমস্যা আরও বাড়ে। বারবার প্রস্রাবে দৌড়াতে হয় তাকে। এমনকি প্রস্রাব লিক করারও ঝুঁকি থাকে। তাই ওভার অ্যাক্টিভ ব্লাডারের সমস্যা থাকলে আপনাকে অবশ্যই কফি এড়িয়ে যেতে হবে। না হলে সমস্যার শেষ থাকবে না।

অ্যারিদমিয়া
অ্যারিদমিয়ার মতো একটি জটিল হৃদরোগে ভুক্তভোগীরা কফির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। কারণ কফিতে মজুত থাকা ক্যাফেইন সাময়িকভাবে ব্লাড প্রেশার ও হার্ট রেট বাড়িয়ে দিতে পারে। আর এ কারণে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া যাদের এরই মধ্যে একবার হার্ট অ্যাটাক হয়েছে তারাও এই পানীয় এড়িয়ে চলুন।

গর্ভকালে
গর্ভাবস্থায় চা-কফি পান করাই উচিত না। এতে মিসক্যারেজ, প্রিম্যাচিওর লেবার থেকে শুরু করে একাধিক সমস্যা হতে পারে গর্ভবতী মায়ের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত