আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ঈদ মানেই গ্রামমুখো যাত্রা শুরু

ঈদ মানেই গ্রামমুখো যাত্রা শুরু

ঈদ মানেই গ্রামমুখো যাত্রা শুরু। তখন ঢাকা যেন অপরিচিত হয়ে ওঠে। এতো শূন্য ও নিরব শহরটি ভালো লাগে না। শূণ্যতার সুযোগে অনেক বাড়িতেই চুরির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষে বাড়ি বাড়ি নিরাপত্তা দেওয়া সম্ভব না। তাই আপনাকেই কিছু নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। যেমন: 


বাসায় ক্লোজ সার্কিট ক্যামেরা লাগান
 স্মার্ট হোম সিস্টেম থাকলে আজকাল দূর থেকেও ঘরের ওপর নজর রাখা যায়। ক্লোজ সার্কিট ক্যামেরায় আজকাল সহজেই রেকর্ড করে রাখা যায় ফুটেজ। শুধু বাসার ইন্টারনেট সংযোগ চালু রেখে যান। তাহলেই হবে। মোবাইলেই বাড়ির দিকে নজর রাখতে পারবেন। ঝামেলা দেখলেই ব্যবস্থা নিবেন। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি এখন অ্যালার্টেরও ব্যবস্থা আছে। সেটা সেট করে নিলে বাড়তি সুবিধা পাবেন। 


16
সিসিটিভি ক্যামেরার ওপর নির্ভরশীলতা
অনেক বাড়িতেই সিসিটিভি ক্যামেরা থাকে। তাই বাড়ি থেকে ফিরে একবার বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে ফুটেজ দেখে নিবেন। যদিও চোর প্রবেশপথ দিয়ে না আসলে সিসিটিভি কাজে আসে না। তবে দুর্ভাগ্যক্রমে বাড়িতে না থাকলেও রাস্তার আশেপাশের বাড়ির সিসিটিভির ওপরও নির্ভর করতে পারেন। 

নতুন বাড়ির ক্ষেত্রে দরজা ও জানালা
নতুন বাড়ি যদি নির্মাণ করেন তাহলে শক্ত কাঠের পাল্লা ও দরজা লাগান। কারণ বাড়ির দরজা শক্তপোক্ত হলে চোর সুবিধা করতে পারে না। এমনকি প্রতিটি জানালা ভালোভাবে আটকে নিন। ভেতরের দিকে নেট বা আরও নিরাপদ কোনো ব্যবস্থা লাগিয়ে নিন। 

17
দরজার লকে মনোযোগ
দরজায় শুধু তালা ঝুলিয়ে যাওয়া ঠিক নয়। যদি দরজায় একাধিক তালা থাকে তাহলে সবগুলোই লাগিয়ে নিন। এমনকি ঘরের ভেতরেও প্রতিটি ঘর তালা মেরে দিন। বারান্দার দরজাতেও তালা লাগান। এভাবে চোর সব তালা খোলার সাহস পাবে না। 

অগ্নিনিরাপত্তা বাদ যাবে কেন
আজকাল সহজেই আগুন লাগছে। তাই বাড়ি অগ্নিনিরাপদ করা জরুরি। এ বিষয়ে অবশ্য আমাদের মনোযোগ অনেক কম। কিন্তু আপনার অনুপস্থিতিতেও অগ্নিনিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত