আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

কান্নার সময় চোখ বেয়ে পানি পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা

কান্নার সময় চোখ বেয়ে পানি পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা

আমরা কাঁদি কেন? কান্নার সময় চোখ বেয়ে পানি পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তবে কান্নার প্রক্রিয়ার ব্যাখ্যায় না গিয়ে কান্নার কারণগুলো ব্যাখ্যা দেওয়া যাক। জীবনের সুখ-দুঃখ, কারণ-অকারণ সবকিছুতেই কাঁদতে পারেন মানুষ। এখানে জনৈক বিশেষজ্ঞদের ব্যাখ্যা করা সাতটি কারণ উল্লেখ করা হল- জীবনে কোনো সঙ্গী বা সঙ্গিনী না থাকার যন্ত্রণা সবচেয়ে বেশি। মানুষের কান্নার জন্য এই কারণটি খুবই শক্তিশালী। একাকিত্ব সঙ্গী না-থাকার জন্য হতে পারে। আবার বাড়ি ছেড়ে বহুদিন দূরে কোথাও থাকার জন্যও হতে পারে।  প্রচন্ড ভয় মানুষকে কাঁদায়। মেয়েদের মন অনেক নরম হয়। দেখা গেছে, কোনো মেয়ের সামনে অচেনা-অজানা কারো বড়ো কোনো দুর্ঘটনা ঘটে গেল এবং তা দেখে মেয়েটি কেঁদে ফেলল। এমন ঘটনা ছেলেদেরও হয়। ভালোবাসায় পড়লে এবং ভালোবাসা ভেঙে গেলে মানুষ কাঁদে। মাত্রাতিরিক্ত আবেগ কান্নার ঝড় তোলে। বাবা-মা বহুদিন সন্তানকে না-দেখতে পারলে কাঁদেন। আবার প্রেমিক-প্রেমিকা বিচ্ছেদের যন্ত্রণায় কাঁদেন। এসবের মূলে রয়েছে ভালোবাসা। ঘৃণায় রাগ ও উত্তেজনা ছড়ালেও সেখানে কান্না জড়িয়ে পড়ে। প্রিয় কারো প্রতি আচমকা ঘৃণা জন্মালে মানুষ কেঁদে ফেলে। এই কান্না আসে অবিশ্বাস্য ঘৃণা থেকে। হতাশায় ডুবে গেলে তার কান্না বেশ যন্ত্রদায়ক। কোনো লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা যখন বৃথা যায় তখন হতাশায় ডুবে কেঁদে ফেলে মানুষ। যে-কোনো ধরনের হাতাশা মানুষকে দুর্বল করে দেয় এবং তার প্রতিক্রিয়া দেখা যায় অশ্রæ বিসর্জনের মধ্যে দিয়ে।  আমরা বেঁচে আছি এবং এক সময় পৃথিবী থেকে চলে যাব। এই সত্য সবাই অনুধাবন করেন। কিন্তু কাছের কারো মৃত্যুতে আমাদের বুক ফেটে কান্না বের হয়। এই কষ্টের কান্নার কোনো তুলনা চলে না। কারণ কাউতে চিরতরে হারানোর বেদনা মানুষ সামলাতে পারে না।  অতি আনন্দে মানুষ কাঁদে এ কান্নায় থাকে কিছু পাওয়ার স্বাদ। ছেলেমেয়েদের পরীক্ষায় প্রথম স্থান পাওয়ার আনন্দে বাবা-মা কেঁদে ফেলেন। অবিশ্বাস্য কোনো সফলতায় কান্না আসে। বহুদিন পর প্রিয় কাউকে ফিরে পাওয়ার আনন্দে মানুষ কাঁদে। এ কান্না আনন্দে ভরিয়ে তোলে মন।    এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত