আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ঈদে বানান ভিন্ন স্বাদের মজার খাবার

ঈদে বানান ভিন্ন স্বাদের মজার খাবার

ঈদ মানেই নতুন জামাকাপড় পরার সাথে সাথে ভরপুর খাওয়াদাওয়া। ঈদের দিন বাড়িতে রান্না করা যায় এমন সব মজার স্বাদের তিন পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা 


কাজুবাদাম দিয়ে মাটন ভুনা

উপকরণ: মাটন ১ কেজি, টকদই ২ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, শাহি জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ১০-১২টা, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: মাটন, টক দই, সব গুঁড়া মসলা দিয়ে মাখিয়ে ঢেকে রাখুন ২-৩ ঘণ্টা। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে মাখানো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা খুলে অল্প আঁচে রান্না করুন ১০-১৫ মিনিট। এবার কষানো হলে যদি মাংস সেদ্ধ না হয় তবে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসের ওপর তেল ভেসে উঠলে কাঁচামরিচ, ঘি দিয়ে দমে রাখুন ১০ মিনিট। এভাবে তৈরি করুন কাজুবাদাম দিয়ে মাটন ভুনা।


ফুলেল পোলাও
উপকরণ: পোলাও চাল ৫০০ গ্রাম, ডিম ২টা, ফুলকপি ২ কাপ, গাজর ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, চিনি ও লবণ স্বাদমতো,  সয়াসস ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ। 
প্রস্তুত প্রণালি: গাজর ও ফুলকপি ফুটন্ত পানিতে বেকিং পাউডার দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিন। চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে ফুটন্ত পানিতে হাফ সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে ডিম দিয়ে ঝুরি করে ভেজে গাজর-ফুলকপি দিয়ে সয়াসস, চিনি, টেস্টিং সল্ট, লবণ দিয়ে নেড়ে সেদ্ধ করা চাল দিয়ে ঢাকনাসহ ৫-৭ মিনিট রান্না করে ঘি, গোল মরিচ গুঁড়া, ক্যাপসিকাম দিয়ে নেড়ে আবারও ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ফুলেল পোলাও।

টমেটো দিয়ে বিফ কড়াই ভুনা
উপকরণ: গরুর মাংস ১ কেজি, টমেটো টুকরা করে কাটা ৩-৪টা, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, গোটা শুকনা মরিচ ৭-৮টি, লবণ ও চিনি স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ধনে গুঁড়া ১ চা চামচ, পাকা কাঁচামরিচ ৫-৬টি। 
প্রস্তুত প্রণালি: মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি সামান্য ভেজে সব বাটা মসলা, মরিচের গুঁড়া, আস্ত মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাংস দিন এবং রান্না করুন কিছুক্ষণ। মাংসের গায়ে মসলা লেগে এলে টমেটোর টুকরা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস ভুনা ভুনা হলে গোল মরিচ গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া, পাকা-কাঁচা মরিচ দিয়ে দমে রাখুন ৫ মিনিট। চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে বিফ কড়াই ভুনা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত