আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগলে যা করবেন

বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগলে যা করবেন

বৃষ্টির মৌসুমে আচমকাই বৃষ্টি হচ্ছে আবার তীব্র গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছেন অনেকে। সব মিলিয়ে ঘাম আর বৃষ্টি মিলিয়ে হঠাৎ করে খুসখুসে কাশি, সর্দি, সেইসঙ্গে গলা ব্যথার মত উপসর্গগুলো দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যেই। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণেও এই সমস্যাগুলো লক্ষ করা যায়।

আসুন জেনে নিই বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লেগে গেলে কী করনীয়-

১.চিকেন স্যুপ
চিকেন স্যুপ সর্দি-কাশির সমস্যায় খুব ভালো কাজে দেয়। তাই এইসময় গরম গরম চিকেন স্যুপ খেতে পারেন। কেননা এটি খেতেও ভালো লাগে আবার তা পুষ্টিগুণেও ভরপুর।


২.ফল ও দই
দইয়ে থাকা প্রোবায়োটিক হজমশক্তি বাড়ানোর পাশাপাশি প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এছাড়াও প্রতিদিনের খাদ্যতালিকায় আপেল, লেবু, বাতাবিলেবু, আপেল সিডার ভিনেগার, কাঁচামরিচ রাখুন। কেননা এই ফলগুলোতে থাকা ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনিও তাড়াতাড়ি ঠাণ্ডার হাত থেকে রক্ষা পাবেন।


৩.গরম পানি দিয়ে কুলি 
গরম পানিতে সামান্য লবণ আর হলুদ দিয়ে কুলি করুন। কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল পানিতে মিশিয়ে নাক দিয়ে ধোঁয়া টেনে নিন। ধোঁয়া টেনে নেয়ার সময় মাথার ওপর থেকে তোয়ালে দিয়ে নেবেন। এতে কফ তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে।


৪.গোলমরিচ ও মধু
দুই কাপ ফুটন্ত পানিতে এক চা চামচ অল্প থেঁতলে নেয়া গোলমরিচ দিয়ে ফোটান দশ মিনিট ধরে৷ তারপর এই পানিটা ছেঁকে নিয়ে দুই টেবিল চামচ মধু মিশিয়ে ধীরে ধীরে পান করুন৷ তাতে কাশি কমবে, বুকে সর্দিও বসবে না।


৫.লেবু ও আদা 
আধা ইঞ্চি মাপের আদা টুকরা করে কেটে নিন৷ সেটা গরম পানিতে ফোটাতে শুরু করুন৷ পাঁচ মিনিট পর নামিয়ে ছেঁকে নিন, তারপর একটা মাঝারি আকারের লেবুর রস আর এক বড় চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।


৬.আদা-পুদিনা-মধু 
এক ইঞ্চি মাপের আদা স্লাইস করে নিন৷ এক মুঠো পুদিনাপাতা ভালো করে ধুয়ে নিন৷ এক বোতল পরিমাণ পানির সঙ্গে আদা আর পুদিনাপাতা মিশিয়ে একসঙ্গে ফুটাতে শুরু করুন। এক কাপের মতো পরিমাণ হলে গ্যাস বন্ধ করে আধা কাপ মধু মিশিয়ে নিন। একটু গরম থাকতে থাকতেই পান করুন। পুরোটা একেবারে খাওয়ার দরকার নেই তবে যখনই খাবেন, তখন একটু গরম করে নেবেন। এতে আপনার কফটাও পাতলা হয়ে যাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত