আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মস্তিষ্কের ক্ষতি হয় যে ৫ অভ্যাস করলে

মস্তিষ্কের ক্ষতি হয় যে ৫ অভ্যাস করলে

কখনও ভেবে দেখেছেন শরীরের অন্যান্য অঙ্গের মতো, মস্তিষ্কেরও যত্ন নেওয়া প্রয়োজন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সব অঙ্গের মতো মস্তিষ্কেরও প্রচুর পুষ্টি, ব্যায়াম এবং বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই বিষয়টাকে গুরুত্ব দেন না। দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস আছে যা মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে। যেমন-

ঘুম থেকে ওঠার পর অযথা ফোনে স্ক্রোল করা
সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মস্তিষ্কের সতেজ বাতাস, মুখে ঠান্ডা পানির ঝাপটা এবং প্রচুর সূর্যালোকের প্রয়োজন। কিন্তু বেশিরভাগভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোন স্ক্রল করতে থাকেন। ঘুম থেকে ওঠার পর গুরুত্বপূর্ণ কল-মেসেজ চেক করার পর, ফোনটি রেখে দিন। এরপর হাঁটাহাটি,মেডিটেশন, যোগব্যায়ামের মতো আরও কিছু কাজে নিজেকে নিয়োজিত করুন। এতে মস্তিষ্কের কার্যকারিতা বাড়বে।

অনেক বেশি জাঙ্ক ফুড খান

আপনি যতই ভোজনরসিক হোন না কেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। বেশি ইচ্ছে হলে মাসে একবার বা দুবারের বেশি খাবেন না। অন্যান্য সময় টাটকা, মৌসুমি এবং সুস্বাদু খাবার খান।

বই না পড়া
শরীরের মতো আমাদের মস্তিষ্কেরও ব্যায়ামের প্রয়োজন। এর জন্য, খাবার এবং জ্ঞান উভয়ই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের বই পড়া মস্তিষ্ককে আরও চিন্তা করতে, আরও শিখতে এবং সক্রিয় করতে সাহায্য করে। যদি পড়ার অভ্যাস না থাকে, তাহলে তৈরি করুন। প্রতিদিন যেকোনো বইয়ের পাঁচ পৃষ্ঠা পড়ে শুরু করুন। ধীরে ধীরে বাড়াতে থাকুন।

ব্যায়াম না করা
কোনো ধরনের ব্যায়াম না করলে শরীরের পাশাপাশি মস্তিষ্কও নিষ্ক্রিয় হয়ে পড়ে। পেশির সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন।

দক্ষতা না বাড়ানো
রুটিন অনুযায়ী নিজের পেশাগত কাজ ছাড়া অন্য কিছু না করা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। নিয়মিত শেখা, দক্ষতা বৃদ্ধি মস্তিষ্ককে খুশি রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত