আপডেট :

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

সহকর্মীদের সঙ্গে কেমন আচরণ করবেন

সহকর্মীদের সঙ্গে কেমন আচরণ করবেন

দিনের বড় একটা অংশ আমরা কাটাই কর্মস্থলে। কাজের জায়গাটাই হয়ে যায় সেকেন্ড হোম। অনেকটা সময় একসঙ্গে কাটানোর ফলে পরিবারের পরে সহকর্মীরাই আপনজন হয়ে ওঠেন আমাদের কাছে।

কিন্তু যতই কাছের সম্পর্কই তৈরি হোক না কেন আমাদের উচিত পেশাদার পরিবেশে পেশাদার ব্যবহার করা। সবাইকে শ্রদ্ধা করে, নিজের কাজকে মূল ফোকাসে রেখে কাজের সময়টা ব্যবহার করা।

তাই আসুন জেনে নিই সহকর্মীর সঙ্গে আপনার আচরণ যেমন হবে-

১.হাসি দিয়েই শুরু করুন
সকালে অফিসে ঢুকে বা কাজের শুরুর আগে সহকর্মীদের প্রতি হালকা একটি মিষ্টি হাসি বা হালকা কিছু কথাবার্তা দিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন। এই সামান্য কাজটুকু আপনার কর্মক্ষেত্রকে করে তুলবে প্রাণবন্ত।

২.অন্যের মতামতকে প্রাধান্য দিন
অফিসে কোনো গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবার  মতামত নিন। একতরফা সিদ্ধান্ত না নিয়ে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া উচিত। এতে করে সবার মধ্যে দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে।

৩.মেপে কথা বলতে হবে
নিজের অধিকার ক্ষুণ্ণ হলে বা প্রয়োজনীয় বিষয়ে কথা তো বলতেই হবে কিন্তু অপ্রয়োজনীয় বা বিতর্কিত কথা অফিসে বলবেন না। বিশেষ করে অফিস সম্পর্কিত কথা বলার সময় খুবই সাবধান থাকবেন। অফিসের অন্য কোনো সহকর্মী এবং কোনো সিদ্ধান্ত সম্পর্কে এমন কিছু বলবেন না যাতে কর্মক্ষেত্রে আপনার ইমেজ খারাপ হয়। সবচাইতে বড় কথা, একজনকে অপরের কথা বলার মতো ভুল কাজ করতে যাবেন না। এমন কি সহকর্মী কথা তুললে তার সঙ্গেও তাল মেলাতে যাবেন না।

৪.অন্যের কাজে ভুলধরা বাদ দিন
কাজ করতে গেলে সামান্য ভুলত্রুটি হতেই পারে। এর জন্য সহকর্মীকে উপহাস না করে, সুন্দর ভাষায় তাকে বিষয়টি বুঝিয়ে দিতে হবে। আর সহকর্মীর কাজে ভুল না খুঁজে সে সময়টা নিজের কাজ মন দিলে আপনার ক্যারিয়ারের জন্যই ভালো হবে।

৫.পরনিন্দা বা পরচর্চা করবেন না
অফিসে পরনিন্দা বা পরচর্চা সম্পূর্ণ পরিহার করতে হবে। মনে রাখতে হবে অফিস কাজের জায়গা পরনিন্দা করার জায়গা না।সহকর্মীর পেছনে তার বিরুদ্ধে কথা বললে আপনারই কাজের পরিবেশ নষ্ট হতে পারে। তাই এ ধরনের কথা-বার্তা এড়িয়ে চলুন।

৬.মানিয়ে চলুন 
সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, একই জায়গার সব মানুষই কখনো ভালো হয় না। তাই কারো খারাপ আচরণে মন খারাপ করবেন না। নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করুন।

৭.খোলামেলা আলোচনা করুন
কোনো সহকর্মীর আচরণে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তার সঙ্গে উচ্চস্বরে কথা না বলে শান্তভাবে তাকে বুঝিয়ে বলুন। খোলামেলা আলোচনায় অনেক সময় কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব।

৮.কাজের প্রশংসা করুন
সহকর্মী ভালো কাজ করলে তার কাজের প্রশংসা করুন। প্রশংসা শুনতে সবাই পছন্দ করে। আর এর ফলে সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্ক আরো ভালো হবে এবং আগামীতে আপনার কাজেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

৯.ব্যক্তিগত সম্পর্কে সতর্কতা
একই অফিসে কাজ করতে করতে দুজনের মধ্যে নির্ভরতা বা ভালোলাগা তৈরি হতেই পারে। তবে এই জাতীয় বিষয় যতটা এড়িয়ে যাওয়া সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। কোনো কারণে যদি সম্পর্ক ভেঙে যায় তখন দুজনের জন্যই একই জায়গায় কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। 

১০.অপ্রয়োজনে যোগাযোগ নয়
ছুটির দিনে খুব প্রয়োজন না হলে যোগাযোগ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে ফোন করা বা সামাজিক মাধ্যমে যোগাযোগ তার ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তিনি নিজেও বিরক্ত হতে পারেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত