আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফোন ডায়েটের সুফল

ফোন ডায়েটের সুফল

সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনের মতো ডিজিটাল ডিভাইস দ্বারা প্রবলভাবে আক্রান্ত হয়ে পড়ছে সারা পৃথিবীর মানুষ। স্মার্টফোন ছাড়া যেন একটা দিন কল্পনা কর প্রায় অসম্ভব। অথচ এর কুফল যে কী মারাত্মক সেটি নিয়ে ভাবেনই বা কজন?

কিন্তু মুঠোফোনের ব্যবহারে নিয়ন্ত্রণের মাধ্যমে করা যায় ফোন ডায়েট বা ডিজিটাল ডায়েট।

বর্তমানে বিশেষজ্ঞরা ই-মেইল, হোয়্যাসটঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম ব্যবহারের সময়সীমা দিনে এক ঘণ্টার মধ্যে আনার পরামর্শ দিচ্ছেন। আর সপ্তাহে এক দিন স্মার্টফোনকে ছুটিতে পাঠাতেও পরামর্শ দিচ্ছেন তারা। ওই দিন কেবল কথা বলা ছাড়া আর কোনো কাজে ফোন ব্যবহার করতে মানা। আর এভাবেই স্মার্টফোন ডায়েট করা সম্ভব।

 ফোন ডায়েটের সুফল-
 
১.যখন আপনি কেবল এক ঘণ্টা ফোন ব্যবহার করবেন, স্বাভাবিকভাবে তখন কেবল অতি প্রয়োজনীয় কাজই সারবেন।

২.ফোন ডায়েটের ফলে আপনার মনোযোগের স্থায়িত্ব বাড়বে। যেকোনো কাজ সর্বোচ্চ মনোযোগ দিয়ে করতে পারবেন। 

৩. ‘ডিসট্রাকশন’ বা মনোযোগ ছুটে যাওয়ার সমস্যা কমবে। 

৪.শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা হবে সহজ। ডিজিটাল ডিভাইস বা পর্দা থেকে বিকিরিত নীল আলো কমে যাওয়ার ফলে ঘুমের মান ভালো হবে। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে উঠতে সুবিধা হবে। রুটিনমাফিক স্বাস্থ্যকর জীবন যাপন করা হবে সহজ।

গবেষণা বলে, অনিয়ন্ত্রিত ফোন স্ক্রলিংয়ের সঙ্গে স্থূলতার সম্পর্ক আছে। কেউ যখন ফোন স্ক্রল করতে করতে খান, তখন তিনি খুব কমই সে খাবার উপভোগ করতে পারেন। তাই বার্গার, পিৎজা বা ফাস্টফুডের মতো খাবারে আগ্রহী হন। 

ফোন ডায়েটে থাকলে স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহী হওয়া সম্ভব। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো যায়। মানসিক স্বাস্থ্যের পাশাপাশি চোখ, মস্তিষ্ক ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও ফোন ডায়েট কার্যকর।

জার্মানির দুটি বিশ্ববিদ্যালয়—হাইডেলবার্গ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কোলন গবেষণা জানাচ্ছে, মাত্র ৭২ ঘণ্টা বা ৩ দিন স্মার্টফোন ছাড়া থাকলেই আপনার মস্তিষ্কের কার্যকারিতায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত