আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সহজেই যেভাবে বানাবেন তালের পিঠা

সহজেই যেভাবে বানাবেন তালের পিঠা

বিদায় নিয়েছে বর্ষা, শুরু হয়েছে শরৎকাল। শরতের প্রথম মাস ভাদ্র আসে প্রচণ্ড গরম নিয়ে। এ সময় অনেককে বলতে শোনা যায় তাল পাকা গরম পড়েছে। তাই ভাদ্র মাস হলো তাল পাকার মাস। এই মৌসুমে বাঙালির ঘরে ঘরে পাকা তালের পিঠা বানানোর ধুম পড়ে যায়। তেমনই দুটি তালের পিঠার রেসিপি থাকছে ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য।তাল-নারিকেল বড়া

উপকরণ

চালের গুড়া ৫০০ গ্রাম, ময়দা হাফ কাপ, তালের পিউরি এক কাপ, নারিকেল কোরানো এক কাপ, চিনি বা গুড় দুই কাপ,এলাচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন

প্রথমে চালের গুড়ার সঙ্গে সব উপকরণ ও সামান্য পানি ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে ছোট ছোট বড়ার মত দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। পিঠাগুলো বাদামি  রঙ ধারন করলে চুলা থেকে নামিয়ে  গরম গরম পরিবেশন করতে হবে।

কলা পাতায় তাল পিঠা

উপকরণ

চালের গুড়া ৫০০ গ্রাম, তালের পিউরি দুই কাপ, নারিকেল করানো হাফ কাপ, চিনি বা গুড় দের কাপ, লবণ স্বাদমতো, কলাপাতা প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন

প্রথমে চালের গুড়ার সঙ্গে সব উপকরণ ভালভাবে মাখিয়ে একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কলাপাতা ভালো করে পরিষ্কার করে, কলাপাতার উপরে ব্যাটার অল্প করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রুটির মত করে, উপরে আরেকটি কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে কলা পাতায় বানানো পিঠা এপাশ-ওপাশ করে ভালভাবে ভেজে নিতে হবে। ভাজা হলে কলা পাতা থেকে বের করে গরম গরম পরিবেশন করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত