আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

পানি পানে ভুল করছেন? জেনে নিন সঠিক নিয়ম

পানি পানে ভুল করছেন? জেনে নিন সঠিক নিয়ম

পানি শরীরের জন্য অপরিহার্য—এই সত্য আমরা সবাই জানি। হজম ঠিক রাখতে, ত্বক উজ্জ্বল রাখতে, কিডনিকে সুস্থ রাখতে—সবক্ষেত্রেই পানির ভূমিকা অপরিসীম। তবে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে অনেকেই দিনরাত পানি খাচ্ছেন, ডিটক্স ওয়াটারের দিকে ঝুঁকছেন—এই ভেবে যে অধিক পানি মানেই অধিক উপকার। কিন্তু আপনার শরীরের চাহিদা অনুযায়ী পানি না খেলে যেমন সমস্যা, তেমনই ভুল নিয়মে বা মাত্রাতিরিক্ত পানি খাওয়ারও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

চিকিৎসক ও পুষ্টিবিদরা বলেন, পানি খাওয়ারও নির্দিষ্ট সময়, পরিমাণ ও পদ্ধতি আছে। যা না মানলে উপকারের বদলে উল্টো ক্ষতিই হতে পারে। চলুন, জেনে নিই।
অনেকের ধারণা, সকালে উঠেই ২-৩ গ্লাস পানি খেয়ে ফেলা দরকার।

কেউ বলেন, দিনে ৩ লিটার না খেলে চলবে না। কিন্তু বাস্তবে সবকিছু নির্ভর করে ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা ও দৈনন্দিন শারীরিক পরিশ্রমের ওপর। বিশেষজ্ঞদের মতে, শরীরে পানি কতটা প্রয়োজন, তা নির্ধারণ করা যায় নির্দিষ্ট ফর্মুলা অনুসারে। উদাহরণস্বরূপ: একজন ৭০ কেজি ওজনের ব্যক্তির দৈনিক প্রয়োজন প্রায় ২.৩ লিটার পানি।
যারা ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরিশ্রমে ৩৫০ মি.লি. অতিরিক্ত জল প্রয়োজন। গর্ভবতী নারীদের জন্য বাড়তি ৭০০ মি.লি. আর স্তন্যদানকারী মায়েদের জন্য ৯৫০ মি.লি. অতিরিক্ত পানি খাওয়া জরুরি।

একসঙ্গে ২-৩ গ্লাস পানি খেলে শরীর তা ধরে রাখতে পারে না। এর ফলে বারবার প্রস্রাব হতে পারে এবং সোডিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজ শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এতে দেখা দিতে পারে হাইপোন্যাট্রেমিয়া—এক ধরনের ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা।
তাই দিনে যতটা পানি প্রয়োজন, তা সময় ধরে ভাগ করে খাওয়া উচিত। যেমন, ২.৫ লিটার প্রয়োজন হলে, প্রতি ঘণ্টায় ১ গ্লাস (প্রায় ২৫০ মি.লি.) করে খেতে পারেন।

প্লাস্টিক নয়, বিকল্প খুঁজুন
প্লাস্টিকের বোতলে থাকা বিসফেনল-এ ও ফ্যাথালেট শরীরের হরমোনে প্রভাব ফেলে। চিকিৎসকরা বলছেন, এগুলি এন্ডোক্রাইন ডিসরাপ্টারস, যা দীর্ঘমেয়াদে হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাই কাচ বা স্টিলের বোতল ব্যবহার করাই ভালো।

খাওয়ার সময় পানি নয়, সময় বুঝে খান
খাওয়ার সময় বেশি জল খেলে পেট ভরে যায়, ফলে খাওয়ার পরিমাণ কমে। এজন্য খাওয়ার ৩০ মিনিট আগে ও ৩০ মিনিট পরে জল পান করুন/ ব্যায়ামের ক্ষেত্রেও ব্যায়ামের আগে ও পরে পানি খাওয়া গুরুত্বপূর্ণ।

পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে সেটি অতিরিক্ত বা ভুলভাবে খেলে ক্ষতির আশঙ্কা তৈরি হয়। তাই শুধু পানি খাওয়া নয়, সঠিকভাবে পানি খাওয়াই স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত