আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জেনে নিন একান্ত গোপন কথা বলবেন কাকে!

জেনে নিন একান্ত গোপন কথা বলবেন কাকে!

কিছু বিষয় আছে, যা ব্যক্তিগতের চেয়েও ব্যক্তিগত, হতে পারে তা একান্ত ব্যক্তিগত। এই একান্ত ব্যক্তিগত কথা যখন তখন হুটহাট কাউকে বলা যায় না। তবে এসব আবার নিজের ভেতর বেশীক্ষণ গোপনকরে রাখাও যায়না। যদিও তা রাখা যায় তবে তা আপনার জন্য খুবই কষ্টের হবে।

মনের একান্ত গহীন গোপন না বলা কথা আর একান্ত ব্যক্তিগত কথা কিন্তু এক না। আপনার ব্যক্তিগত কথা নানা রকম হতে পারে। এই কথার কিছু আছে যা পরিবারের সঙ্গেও শেয়ার করা যায় না। আজ জেনে নিই এই কথাগুলো কার কাছে বলা যায়।

# আপনার ব্যথায় যে কেঁপে ওঠে তাকে মনের কথা বলার জন্য বাছাই করুন।

# এই গোপন কথার মানুষটা আপনার বাবা-মা কিংবা ভাইয়া-আপু অথবা দূরের কেউও হতে পারে।

# যার কাছে ব্যক্তিগত কথা বলবেন আগে তাকে ভালো করে বুঝে, শুনে নিন। আপনার মাপে যদি তিনি টিকে যান তবু একটু দাঁড়ান। ছোট খাট দু-একটা কথা বলে একটু যাচাই করে নিন। যদি সে বিশ্বস্ত হয় তবে নিশ্চিন্তে বলতে পারেন মনের কথা।

# তবে যার কাছে মনের গোপন কথা বলবেন তার প্রতি সবসময় একটা শ্রদ্ধার মনোভাব রাখবেন।

# তাকে অবিশ্বাস করা চলবে না। কারো কান কথায় তার উপর রাগ করাও চলবে না। কারণ আপনি তো তাকে আগেই বাজিয়ে দেখেছিলেন।

# এই বিশ্বস্ত মানুষটির কাছে আপনি সমাধানও চাইতে পারেন। কেননা, আপনার সব কথা তার চেয়ে বেশি কেউ জানে না। সুতরাং তার কাছ থেকে ভালো একটা সমাধান বেরিয়ে আসাটাই স্বাভাবিক।

# এই বিশ্বস্ত মানুষটি যে মেয়েদের ক্ষেত্রে শুধু মেয়ে হবে আর ছেলেদের ক্ষেত্রে শুধু ছেলে হবে এমন ধ্যান-ধারনা বাদ দিন।

# আপনার কথা কাকে বলেন এই নিয়ে ঢোল পেটাবেন না। গোপন মানুষটি সম্পর্কে দরকার না পড়লে আলোচনারই দরকার নেই।

# তাকে থাকতে দিন তার মতো করে। মন খারাপ হলে এবং মনে কথা জমলে তার কাছে গিয়ে গোপনে হাল্কা হয়ে আসুন।

# গোপন কথা বলার মানুষ বাছাই পক্রিয়াটা যেহেতু একান্ত নিজের ওপর নির্ভর করে সেক্ষেত্রে কথাগুলোও ভেবেচিন্তে বলবেন। বাছাই প্রক্রিয়াটা আপনার বুদ্ধিমত্তার ওপর অনেকটা নির্ভর করে। আপনি আপনার মতো করে মনের গোপন কথা বলা লোক ঠিক করতে পারেন।

আবার কিছু লোক আছে যাদের সব কথা বলা না গেলেও অনেক কথা বলা যায়। এক্ষেত্রে ক্যাটাগরি ভাগ করে গোপন কথা বলে যেতে পারেন। তবে ‘সাবধানের মাইর নাই’ কথাটা মাথায় রাখলে ভালো।

শেয়ার করুন

পাঠকের মতামত