আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

জীবনে এগিয়ে যেতে চান? শুরু করুন এই অভ্যাসগুলো!

জীবনে এগিয়ে যেতে চান? শুরু করুন এই অভ্যাসগুলো!

কমবেশি সবাই জীবনে সফলতা চান। এ কারণে অনেকেরই চেষ্টা থাকে মেধা-অধ্যাবসায়ের জোরে কেরিয়ার এগিয়ে নিতে। কিন্তু চাইলেই সবসময় সফলতা ধরা দেয় না। অনেক বাধাবিঘ্ন পেরোতে হয়। কখনও কখনও সামান্য কিছু ছোট ছোট ঘটনা বাধা হয়ে দাঁড়ায় সাফল্যের পথে। কিন্তু অনেকেই হয়তো জানা নেই, কিছু গুরুত্বহীন অভ্যাসেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি। 

১. বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেই লাইক আর কমেন্টে আসক্ত। অনেকেই আছেন নতুন জামা থেকে শুরু করে গাড়ি-বাড়ি,খাওয়াদাওয়া সব কিছুই শেয়ার করেন সোশাল মিডিয়ায়। কিন্তু যারা ওই পোস্টে লাইক বা কমেন্ট করেন, তারা কেউ জানেন না পিছনের লুকিয়ে থাকা পরিশ্রম, অধ্যাবসায়। তাই অন্যেকে দেখানোর পরিবর্তে নিজেই নিজের সাফল্যকে উদযাপন করুন। অন্যের প্রশংসা নয়,  নিজের উপর ভরসা রাখুন।

২. অনেকেই প্রশ্ন না বুঝে জবাব দেওয়ার চেষ্টা করেন। কেউ আবার উল্টো দিকের মানুষের কথা না শুনেই প্রশ্ন করতে থাকেন। প্রথমে শুনুন, বোঝার চেষ্টা করুন, তারপর প্রশ্ন করুন বা উত্তর দেবেন।

৩. আপনার কোনও নেতিবাচক আচরণ পরিচিতদের উপর কী প্রভাব ফেলতে পারে, তা আপনার অজানা নয়। তাই বারবার যেকোন তা না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকুন। কোনও পদক্ষেপের আগে তা মনে করে নিন। 

৪. প্রতিযোগিতার এই যুগে প্রথমে নিজের মনের কথা শুনুন। তারপর পদক্ষেপ নিন। একা থাকলে বোর না অনুভব করে ওই সময়টাকে কাজে লাগান।

৫. দিনভরের ব্যস্ততায় অনেকেই আশপাশের অনেক কিছুই খেয়াল করেন না। এটা ঠিক নয়।  চারপাশে কিছু হচ্ছে তা নজরে রাখুন। মনে রাখবেন, আশেপাশের প্রতিটা ঘটনা থেকেই আমাদের কিছু না কিছু শেখার রয়েছে।

৬. নিজের মূল্য বুঝুন। নিজেকে সকলের কাছে খোলাসা করে দেবেন না। যাদের কাছে আপনার গুরুত্ব রয়েছে, তাদের সঙ্গেই মিশুন। বাউন্ডারি তৈরি করুন নিজের স্বার্থে।

৭. সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। মনে রাখবেন, চেষ্টাটুকুই আপনার হাতে, বাকিটা ছেড়ে দিতে হবে ভাগ্যের উপরই।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত