আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টির মুগ্ধতা, মিস করবেন না!

বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টির মুগ্ধতা, মিস করবেন না!

প্রতি বছরের মতো এবারও আকাশপ্রেমীদের জন্য আছে এক রোমাঞ্চকর মহাজাগতিক প্রদর্শনী পার্সাইড উল্কাবৃষ্টি। আগামী ১২ ও ১৩ আগস্ট রাতে আকাশজুড়ে দেখা যাবে উল্কাপাতের এই দুর্লভ ও মনোমুগ্ধকর দৃশ্য। যদিও পূর্ণিমার কাছাকাছি অবস্থান করা চাঁদের আলো কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে, তবুও উজ্জ্বল উল্কাগুলো স্পষ্টভাবেই দেখা যাবে।

পার্সাইড হলো বছরের অন্যতম উজ্জ্বল ও জনপ্রিয় উল্কাবৃষ্টি। সাধারণত প্রতি ঘণ্টায় ৫০ থেকে ১০০টি পর্যন্ত উল্কা দেখা যায় এই সময়ে। এগুলোকে বলা হয় ‘মিটিওর’ যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে এবং আকাশে আগুনের রেখার মতো দেখা যায়। এগুলোর মধ্যে বড় ও উজ্জ্বল উল্কাগুলোকে বলা হয় ‘ফায়ারবল’। এ এক চমৎকার অভিজ্ঞতা আকাশে হুট করে জ্বলে উঠছে উজ্জ্বল আলোর রেখা, একটার পর একটা!

গত বছর উল্কাবৃষ্টির সময় চাঁদ ছিল না, তাই অন্ধকার আকাশে উল্কাগুলো অনেক স্পষ্ট দেখা গিয়েছিল। কিন্তু এবার চাঁদের আলো থাকবে বলে উল্কাবৃষ্টি কিছুটা ম্লান লাগতে পারে। তবুও পার্সাইড উল্কা এতটাই উজ্জ্বল যে তারা চাঁদের আলোয়ও চোখে পড়বে।

এ বছর উল্কাবৃষ্টি শুরু হয়েছে ১৭ জুলাই থেকে এবং চলবে ২৪ আগস্ট পর্যন্ত। কিন্তু মাঝামাঝি সময় ১২ ও ১৩ আগস্ট রাতেই সবচেয়ে বেশি উল্কা দেখা যাবে, যখন পৃথিবী কমেট ১০৯পি/সুইফট-টাটলের ফেলে যাওয়া বরফ বা ধুলোর স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে। ১৩৩ বছর পরপর সূর্যকে প্রদক্ষিণ করা এই ধূমকেতু সর্বশেষ পৃথিবীর কাছ দিয়ে গেছে ১৯৯২ সালে। উল্কাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে, যার ফলে সেগুলো আকাশে উজ্জ্বল আলোর রেখা তৈরি করে। এই জ্বলন্ত কণাই উল্কা বা শুটিং স্টার। এই উল্কাবৃষ্টি ‘পার্সাইড’ নাম পেয়েছে কারণ এগুলো আকাশের পার্সিয়াস নক্ষত্রমণ্ডল থেকে ছুটে আসছে বলে মনে হয়।

উল্কাবৃষ্টি ভালোভাবে উপভোগ করতে চাইলে শহরের কৃত্রিম আলো থেকে দূরে, খোলা আকাশের নিচে অবস্থান করাই শ্রেয়। তবে এবারের ১২ আগস্টের রাতে চাঁদের আলো প্রায় ৮৪ শতাংশ পূর্ণ থাকবে, যা কিছুটা ক্ষীণ উল্কাগুলোকে আড়াল করতে পারে। তাই রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত সময় সবচেয়ে উপযোগী কেননা তখন চাঁদ কিছুটা নিচে নামবে এবং উজ্জ্বল উল্কাগুলো আরও পরিষ্কারভাবে দৃশ্যমান হবে। কমপক্ষে ১৫–২০ মিনিট অপেক্ষায় চোখ অন্ধকারে অভ্যস্ত হলে উল্কাগুলোর ঝলক ভালোভাবে দেখা যাবে।

আকাশপটে উল্কাদের এই ঝলকানির সৌন্দর্য যারা দেখেছেন, তাদের স্মৃতিতে এটি চিরস্থায়ী হয়ে থাকে। আর যারা এখনও দেখেননি, তাদের জন্য এই পার্সাইড হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতার রাত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত