আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ছেলেদের যে ভুলগুলো মেয়েদের কাছে বিরক্তিকর !

ছেলেদের যে ভুলগুলো মেয়েদের কাছে বিরক্তিকর !

আজকাল ছেলেদের একটু সুন্দর করে কিংবা স্টাইলিশভাবে থাকার পেছনের কারণ কিন্তু মেয়েদের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলা। এবং বুদ্ধি করে স্টাইল করলে খুব সহজেই নিজেকে আকর্ষণীয় দেখাতে পারেন ছেলেরা। কিন্তু কিছু কিছু ব্যাপারে ছেলেদের ফ্যাশন সেন্স মেয়েদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ছেলেরা মনে করতে পারেন সেভাবে ফ্যাশন করলে তাদের বেশ স্মার্ট দেখায়। কিন্তু, সত্যিকার অর্থে এই ধরণের ফ্যাশনের ভুলগুলো শুধুমাত্র মেয়েদের চোখে আপনাকে আনস্মার্টই করে তোলে।
অনেক ঢোলা শার্ট বা স্যুট
ফর্মাল লুকে ছেলেদের সব চাইতে বেশি আকর্ষণীয় দেখায়। কিন্তু আপনি যদি অনেক ঢোলা ধরণের ফর্মাল শার্ট পরে ফর্মাল লুকে আসতে চান তবে তা একেবারেই আকর্ষণীয় হবে না। অনেক ঢোলা শার্ট বা স্যুট মেয়েদের কাছে একেবারেই অপছন্দের। তাই নিজের জন্য সঠিক আকারের শার্ট বা স্যুট খুঁজুন।
পাতলা কাপড়ের পোশাক
অনেকে মনে করতে পারেন পাতলা কাপড়ে তৈরি পোশাক পরে নিজেদের শরীরের এবং ভেতরের আন্ডারগার্মেন্টসের খানিকটা আবছা অবয়ব দেখতে বেশ লাগে। কিন্তু জেনে রাখুন মেয়েদের কাছে এই জিনিসটি সব চাইতে বেশি অপছন্দের। পাতলা কাপড়, যার ভেতর দিয়ে আপনার আন্ডারগার্মেন্টস দেখা যায় এই ধরণের পোশাক পরবেন না।
পোশাকের সাথে মেলে না এমন মোজা
ওপরে ফিটফাট থাকার পাশাপাশি পরিপাটি থাকতে হবে ভেতরেও। অনেকেই আছেন জুতো এবং প্যান্টের ভেতর দিয়ে মোজা দেখা যাবে না চিন্তা করে উদ্ভট এবং অদ্ভুত রঙের মোজা পরে বসে থাকেন যা পোশাকের সাথে একেবারেই বেমানান। এই ভুল কাজটিও মেয়েদের পছন্দ নয় একেবারেই।

ম্যাচিং করে কাপড় পরা
মেয়েরা ম্যাচিং করে কাপড় পরতে অনেক বেশি পছন্দ করে থাকেন, কিন্তু ছেলেদের কাপড় ম্যাচিং করে পরার বিষয়টা মেয়েদের কাছে একেবারেই অপছন্দের। আপনি যদি সাদা শার্ট পরে তার সাথে সাদা প্যান্ট পরে নিজেকে অনেক স্মার্ট ভাবতে থাকেন তবে আপনি ভুল করছেন।
চকচকে কাপড়
ছেলেদের ফ্যাশনের আরেকটি ভুল যা মেয়েদের কাছে একেবারেই অপছন্দের তা হলো চকচকে কিংবা ঝলমলে কাপড়ের পোশাক অথবা ঝলমলে ডিজাইন করা পোশাক। এই ধরণের পোশাক থেকে ১০০ হাত দূরে থাকাই ভালো ছেলেদের জন্য।
ঘামের গন্ধযুক্ত এবং কুঁচকে থাকা কাপড়
মেয়েরা স্টাইলিশ লুকের ছেলে অনেক বেশি পছন্দ করেন। আর স্টাইলিশ থাকতে আপনাকে অনেক দামী পোশাক পরতে হবে না। আপনি যে পোশাকই পরুন না কেনো তা অবশ্যই পরিষ্কার এবং পরিপাটি করে ইস্ত্রি করা থাকা প্রয়োজন। নতুবা আপনি যতো দামী পোশাকই পরুন না কেন আপনাকে আনস্মার্টই দেখাবে।
অতিরিক্ত টাইট পোশাক
অতিরিক্ত ঢিলে পোশাক যেমন অপছন্দ মেয়েদের তেমনই অপছন্দ অতিরিক্ত টাইট পোশাক। আপনি যদি নিজের বাইসেপ দেখানোর জন্য অনেক টাইট পোশাক পরেন তবে সেটিও আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারবে না একেবারেই।
নিচু করে প্যান্ট পরা
ছেলেদের ইদানীংয়ের ফ্যাশনে প্যান্ট নিচু করে পরার স্টাইল চলে আসছে। সমস্যা হলো ছেলেরা ভাবেন এই জিনিসটিতে তাদের অনেক স্মার্ট দেখায় কিন্তু মূল ব্যাপারটি এর ঠিক উল্টো। প্যান্ট নিচু করে পরে আণ্ডারওয়্যার দেখানো মোটেও মেয়েদের কাছে আকর্ষণীয় কিছু নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত