আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

বিয়ের পর মোটা হয়ে গিয়েছেন ? জেনে নিন ওজন কমাবেন কী ভাবে

বিয়ের পর মোটা হয়ে গিয়েছেন ? জেনে নিন ওজন কমাবেন কী ভাবে

বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেরই ওজন বেড়ে যায়। কিন্তু কেন জানি পুরুষেরটা তেমন বেশি চোখে পড়ে না। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এতাটাই চোখে পড়ে যে মন্তব্য করতে ছাড়ে না কেউ। কিন্তু এই হঠাৎ ওজনবৃদ্ধি কেন হয় তার কারণ খুঁজতে শুরু করলে দেখবেন যে বিয়ের পর মেয়েরা শুধু যে নিজের বাড়িটা পিছনে ফেলে আসেন তা নয়। তার সাথে সাথে ফেলে আসেন এতদিনের পুরনো খাদ্যাভ্যাস, খাবার সময়, পরিমাণ এবং যাবতীয় অন্য সবকিছু।
নতুন পরিবেশে মানিয়ে নেয়া, নতুন পরিবারের সবাইকে খুশি করার ইচ্ছে, নতুন রান্নায় মানিয়ে নেওয়া সব মিলিয়ে চরম মানসিক চাপ এবং সবকিছু অনিয়মের কারণে যে মনের অজান্তে ওজন বেড়ে যায় তা কেউ টেরই পান না। তাই শুধু সৌন্দর্য নয়, সুস্থতার জন্য বিয়ের আগে ও পরে সবসময় ফিট থাকতে হবে সবাইকে। যেহেতু বিয়ের পরেই স্বামী-স্ত্রীর ওজন বৃদ্ধি পায় তাই ওজন ঠিক রাখতে জেনে রাখুন কিছু কার্যকরী টিপস।
১। নিজের খাওয়া দাওয়ার অভ্যাস থেকে বেশি সরে যাবেন না। সঠিক সময়ে প্রতিদিন খাওয়ার অভ্যাসটা গড়ে তুলুন। একেকটি বাসায় খাওয়ার সময়েও থাকে ভিন্নতা। লজ্জা না করে নিজে সবসময় যেই সময়টিতে খান সেই সময়েই খাওয়া সেরে ফেলুন। স্বাস্থ্যের দোহাই দিলে আশা করা যায় অন্যরাও সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আর সেটা সম্ভব না হলে চেষ্টা করুন রাতের খাবারটা অন্তত খুব বেশি দেরি করে না খেতে। আর শ্বশুরবাড়িতে বেশি তেল মশলা খাবার অভ্যাস থাকলে সেটাকেও একটু স্বাস্থ্যকর দিয়ে মোড় নেয়াবার চেষ্টা করুন।

২। ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয় এনার্জি জোগান দিবে ভিটামিন বি।
৩। শরীরে ক্যালসিয়াম কমে গেলে কিন্তু মোটা হয়ে যাওয়ার একটি প্রবণতা দেখা দেয়। সেই জন্য চা, কফি খাওয়া একটু কমিয়ে দেওয়া ভাল। আর রাতে শুতে যাওয়ার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না।
৪। ফিট থাকার নিয়ম মেনে না চললে কিছুদিন পর আপনাকে দেখতে একটু অন্যরকম লাগবেই। যতই ব্যস্ত থাকুন না কেন প্রতিদিন অন্তত ৩০ – ৪৫ মিনিট শরীরচর্চায় ব্যয় করুন।
৫। বিয়ের পর স্বামীর সাথে দাওয়াত বা ঘোরাঘুরিটা খুব হয়, বলাই বাহুল্য যে খাওয়াও হয় প্রচুর। এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আপনাকেই।
৬। জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল বাদ দিয়ে অন্য কোন ব্যবস্থা বেছে নিন।
৭। একজন ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন এবং সেটা মেনে চলুন ঝটপট ওজন কমাতে।
৮। গৃহবধূ হলে ঘরেই চেষ্টা করুন পরিশ্রমের কাজগুলো করতে, বসে থেকে আলসেমী ধরতে দেবেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত