আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

প্রেমিককে গোপন বিষয়গুলো কখনো জানায় না মেয়েরা

প্রেমিককে গোপন বিষয়গুলো কখনো জানায় না মেয়েরা

প্রেমিকা তার প্রেমিকের কাছে মনের সব গোপন কথা কখনোই জানায় না। এ কথা হলফ করেই বলা যায়। মেয়েদের কিছু কিছু সিক্রেট বিষয় থাকে যেগুলো তারা কাউকেই জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না।
যতভাবে জানতে আপনি আগ্রহী হোন না কেন কিন্তু কিছু বিষয় ভুলেও মেয়েরা তার প্রেমিককে জানায় না। কি কি বিষয় মেয়েরা জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তা জেনে নেয়া যাক। বিষয়গুলো তারা প্রাণপণে লুকিয়ে রাখে প্রেমিকের কাছে।
আসল বয়স
মেয়েদের আসল বয়স কত তা জানা আসলেই কঠিন। আসল বয়সটা ঠিক কত এটা বেশির ভাগ মেয়েরাই লুকিয়ে রাখে। অনেক মেয়ে তার সবচাইতে কাছের মেয়ে বান্ধবীকেও নিজের আসল বয়সের কথা বলতে দ্বিধাবোধ করে। নিজের প্রকৃত বয়সের চাইতে কয়েক বছর কমিয়ে বলার প্রবণতা লক্ষ্য করা যায় অনেক মেয়ের মধ্যেই। 
প্রেমের সংখ্যা
প্রেমিকার আগে কতজনের সঙ্গে প্রেম ছিল এটা জানাটা প্রেমিকদের জন্য অসম্ভব একটি ব্যাপার। কারণ কোনো নারীই নিজের জীবনের সঠিক প্রেমের সংখ্যা বলে না। প্রেমিককে তো একেবারেই নয়। এক্ষেত্রে বেশির ভাগ প্রেমিকা তার প্রেমিকের কাছে বলে থাকে যে, এটাই তার জীবনের প্রথম প্রেম।
প্রেমের প্রস্তাব
বেশির ভাগ মেয়ে মনে করেন যে, প্রেমের প্রস্তাবের সংখ্যা যার যত বেশি তিনি তত সুন্দরী ও সৌভাগ্যবান। নিজের প্রেমিকের কাছে অনেক মেয়েই প্রেমের প্রস্তাবের সংখ্যাটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলে থাকে, যাতে তার প্রেমিক মনে করে, আসলেই সে খুব সুন্দরী। জীবনে একটি প্রেমের প্রস্তাব না পেলেও অনেকে তা বাড়িয়ে বলে থাকে।

বাবার সম্পত্তি
প্রেমিকা তার বাবার সম্পত্তি নিয়ে বেশকিছু বিষয় প্রেমিকের কাছে সিক্রেট রাখে। অধিকাংশ মেয়ের ধারণা, বাবার যত বেশি সম্পদ, প্রেমিকের কাছে তার দাম তত বেশি। এ ধারণা থেকে বেশির ভাগ প্রেমিকা তার প্রেমিকের কাছে বাবার ধন সম্পদের বিবরণটা রঙ-চং মাখিয়ে বাড়িয়ে বলে থাকে। ফলে প্রেমিকার বাবার প্রকৃত সম্পদের বিষয়টি অনেক প্রেমিকই জানতে পারে না।
মেকআপ সিক্রেট
মেয়েরা মেকআপ পাগল। এ কথা সবাই জানে। কিন্তু তারপরও বেশির ভাগ মেয়ে বিষয়টি স্বীকার করতে চায় না প্রেমিকের কাছে। অধিকাংশ মেয়ে প্রেমিকের কাছে বলে, তারা খুব সাধারণভাবে মেকআপ ছাড়া থাকতে ভালোবাসে। কিন্তু প্রেমিকের সাথে দেখা করার সময় নিজেকে উপস্থাপন করতে হালকা করে হলেও মেকআপ করে আসে।
বন্ধুর ফোন
স্কুল-কলেজ কিংবা ইউনিভার্সিটি লাইফে ক্লাসমেডদের সাথে ফোনে কথা বলার বিষয়টি গোপন রাখে। প্রেমিকের সাথে আড্ডা দেয়ার সময় হঠাৎ তাদের ফোন আসলে বিষয়টি কখনো প্রেমিককে জানাতে চায় না। ভাই কিংবা আত্মীয়ের ফোন এসেছিল বলে এড়িয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত