আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রিজ ব্যবহারের সাত-সতেরো

ফ্রিজ ব্যবহারের সাত-সতেরো

ব্যস্ত জীবনে রেফ্রিজারেটর ছাড়া গতি নেই। কিন্তু ফ্রিজে রাখা খাবার আদৌ খাওয়া উচিত কি না, তা নিয়েও রয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। ক্লিনিক্যাল ডায়টেশিয়ান অর্পিতা দেব ঘোষ জানাচ্ছেন, এখনকার ফ্রিজে যেভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, তাতে স্বচ্ছন্দে দিন সাতেক খাবার রাখতে পারেন। কিন্তু রোজকার খাবার রাখার সময় আমরা না জেনেই ছোটখাট কিছু ভুল করে থাকি। যা থেকে হতে পারে নানা সমস্যা।



❏ বাজারে রোজ যাওয়া সম্ভব হয় না, তাই অনেকটা মাছ-মাংস একবারে কিনে ডিপ ফ্রিজে চালান করে দেয়া হয়। রান্না করার আগে সেই মাছ বা মাংসের প্যাকেট বের করে সেখান থেকেই রোজেরটা সরিয়ে নিয়ে আবার বাকিটা তুলে রাখা হয়। একটা প্যাকেট বা কন্টেইনারে সব মাছ-মাংস রাখলে এ ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে।



❏ জমাট বরফ না গলা পর্যন্ত মাছ বা মাংস আলাদা করা যায় না। এভাবে অনেকক্ষণ বাইরে রাখার পরে যে অংশ কাঁচা অবস্থায় আবার তুলে দেয়া হয়, তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তাপমাত্রার হেরফেরের জন্য এমনটা হয়। তাই এক বারে বেশ কিছু দিনের জন্য রাখতে হলে আলাদা আলাদা কন্টেইনার বা প্যাকেট করে রাখতে হবে। যাতে নির্দিষ্ট কোনও দিনের জন্য যেটুকু দরকার, সেটাই বাইরে বের করা হয়।



❏ রান্না করা খাবারের ক্ষেত্রেও একই ব্যাপার। বার বার খাবার বের করে গরম করে আবার ফ্রিজে যেন ঢোকাতে না হয়। বরং আলাদা পাত্রে খাবার রাখবেন।



❏ অনেকের ধারণা গরম অবস্থায় খাবার ফ্রিজে রাখলে সেটি পচে যায়। তা নয়। খাবার ঠাণ্ডা করে তোলা হয়, যাতে কম্প্রেসারের ওপর চাপ কম পড়ে। বরং অল্প গরম অবস্থাতেই খাবার ফ্রিজে রাখবেন।



❏ বার বার ফ্রিজ খুলবেন আর বন্ধ করবেন না।



❏ তবে শাকসব্জি বা ফলে ফ্রিজে বেশ কিছু দিন রেখে খেলে তার থেকে খানিকটা ভিটামিন-মিনারেল কমে যায়।



❏ মাছ-মাংস ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে ৩-৪ দিনের বেশি রাখা উচিত নয়।



❏ ফ্রিজের খাবার সব সময় ঢাকা দিয়ে রাখবেন। নইলে বিভিন্ন খাবারের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাবে।



❏ কাঁচা সব্জি প্যাকেটে মুড়ে না রাখলে তার থেকে আর্দ্রতা চলে যায়।



❏ অনেকের ধারণা, ঠাণ্ডা জল খেলে মোটা হয়ে যায়। কিন্তু ঠাণ্ডা জলে কোনও ক্যালোরি নেই। তাই মোটা হওয়ার ভয় নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত