আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কোন কাপড় ধোয়ার পর কতদিন পরা উচিত

কোন কাপড় ধোয়ার পর কতদিন পরা উচিত

কাপড় দৈনন্দিন জীবনের অপরিহার্‌্য জিনিস। প্রতিদিন নানা ধরনের কাপড় ব্যবহার করতে হয়। কাপড়ের সঙ্গে স্বাস্থ্যেরও একটা সম্পর্ক আছে। কাপড়চোপড় থেকেও জীবাণু ছড়িয়ে পরে মানবদেহে। তাই আমরা ময়লা হলেই ব্যবহৃত কাপড় ধুয়ে পরি। কিন্তু আমরা অনেকেই জানি না, ধোয়ার আগে কোন কাপড় কতদিন পরা যেতে পারে।

এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ হল-
তোয়ালে বা গামছা টানা ৫দিন ব্যবহার করার পর ধোয়া উচিত। তবে রোগীর তোয়ালে প্রতিদিনই ধুতে হবে। এছাড়া রুমালও প্রতিদিন ধোয়া উচিত। বালিশের কভার ও বিছানার চাদর চার-পাঁচদিন পর পর ধোয়াই উত্তম।

দৈনন্দিন ব্যবহৃত ট্রাউজার গরমের দিনে একটানা দু’দিনের বেশি পরা উচিত নয়। আর স্কার্ট ৪/৫বার পরা যেতে পারে।

টি-শার্টের ক্ষেত্রে যাদের অতিরিক্ত ঘাম ঝরে এবং প্রচণ্ড গরমে প্রতিবার পরার পর  ধোয়া উচিত। শীতে টানা দুদিন পরা যেতে পারে।

সেবচেয়ে বেশি পরা হয় জিন্স। অনেকে সপ্তাহের পর সপ্তাহ না ধুয়েই জিন্সের প্যান্ট পরে থাকেন। বিশেষজ্ঞদের মতে, জিন্স না ধুয়ে টানা ৫দিনের বেশি পরা উচিত নয়। কেননা এতে ঘামের জীবাণু থেকে শরীরে চুলকানি হতে পারে।

অন্তর্বাস প্রচণ্ড গরম হলে প্রতিদিন ধোয়া উচিত। ঠাণ্ডা হলে তিন-চারদিন পর পর অন্তর্বাস ধোয়া উচিত। পরিষ্কার এবং রোগমুক্ত রাখার জন্য অন্তর্বাস নিয়মিত ধোয়া উচিত।

তিনবার পরার পর টুপি অবশ্যই ধুতে হবে কারণ মাথার ঘাম আর চুলের ধুলা ও খুশকি এতে লেগে থাকে। তাই চুল ও মাথার ত্বক ভালো রাখতে টুপি ধুতে হবে।

নতুন কাপড় চোপড়ের ক্ষেত্রে অবশ্যই ধুয়ে পরা উচিত। কাপড়ের রংয়ে রাসায়নিক পদার্থের মিশ্রণ থাকে। তাই ধোয়ার পর পরাই নিরাপদ।

এলএবাংলাটাইমস/এলএস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত