আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আগামী বছরের মাঝামাঝিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার প্রেমিকা ক্যারি সিমন্সকে বিয়ে করছেন বলে সম্প্রতি খবর বেরিয়েছিল। তবে নতুন সংবাদ হলো- গতকাল শনিবার মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে এক গোপনীয় অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ রবিবার (৩০ মে) দুই ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এবং ডেইলি মেইলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসের এক নারী মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাজ্যে বর্তমানে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন অতিথি অংশ নিতে পারেন।

উভয় সংবাদমাধ্যমই তাদের রিপোর্টে জানিয়েছে যে, একেবারে শেষ মুহুর্তে অতিথিদের মধ্য লন্ডনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছিল। এমনকি জনসনের অফিসের সিনিয়র সদস্যরাও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।

রিপোর্ট বলছে, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হঠাৎ করেই ক্যাথলিক ক্যাথেড্রালটি বন্ধ করে দেওয়া হয়। এর ৩০ মিনিট পর একটি লিমোতে করে সেখানে পৌঁছান ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্স। এ সময় তার পরনে ছিল লম্বা সাদা পোশাক, তবে কোনো ঘোমটা ছিল না।

এর আগে সম্প্রতি খবর বেরিয়েছিল যে, আগামী বছরের মাঝামাঝিতে প্রেমিকা ক্যারি সিমন্সকেই বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২২ সালের ৩০ জুলাই বিয়ের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকেও কার্ড পাঠান এই যুগল।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয়েছে জনসন ও সিমন্সের। তখন তারা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলে জানান। ওই বছরই তাদের সন্তান পৃথিবীতে আসে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত