আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

লন্ডনে বাংলাদেশীসহ ৩ কিশোরী নিখোঁজ

লন্ডনে বাংলাদেশীসহ ৩ কিশোরী নিখোঁজ

এক সপ্তাহের ব্যবধানে এক বাংলাদেশীসহ লন্ডনের বিভিন্ন স্থান থেকে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। বাংলাদেশী-অধ্যুষিত পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের বাংলাদেশী বংশোদ্ভুত ছাত্রী নিখোঁজ হয় গত বৃহস্পতিবার। এর আগে গত ১ অক্টোবর শুক্রবার নিজ বাড়ি ক্যান্টাবেরি এলাকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এন্ডিয়া নামে ১৫ বছরের এক কিশোরীকে। এ ঘটনার দু'দিন পর থেকে এন্ডিয়ার কাজিন ১৬ বছর বয়সী ইজাবেলকে ওয়েস্ট লন্ডনের হ্যারো এলাকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পূর্ব লন্ডনের ইস্টহামের বাসিন্দা স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের ছাত্রী হাফিজাহ সামিরার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সামিরার মা আফিয়া বেগম ও পিতা মাওলানা আবদুল করিম। সামিরার বয়স ১৪ বছর বলে জানা গেছে।

হারানোর সময় সামিরা কালো কোট পরিহিত ছিল। এছাড়া পায়ে ছিল কালো ফিতার বুট জুতা। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি । সামিরার পারিবারিক সূত্র জানিয়েছে, ৭ অক্টোবর বৃহস্পতিবার স্কুল শেষ করে আর বাড়ি ফিরে আসেনি সামিরা। তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা গেছে।

সামিরার নিখোঁজ সংবাদের বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি সামিরার সন্ধান পেয়ে থাকেন তাহলে ১০১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

হাফিজার স্কুল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাফিজা স্কুলে আসে, ক্লাস করে। কিন্তু তারপর কী হয়েছে তারা বলতে পারে না।

এদিকে হাফিজার ভাই বলেছে, তারা পরিবার থেকে হাফিজার মোবাইল ফোনে একটি ম্যাসেজ দিয়েছে। তারা লিখেছে- ‘যদি তুমি আমাদের এই ম্যাসেজ পড়ে থাকো তাহলে তুমি ফিরে আসো। যদি তুমি কোন বিপদের সম্মুখিন হও তুমি তোমার চারপাশের কারও কাছে সাহায্য চাও। তুমি কোথায় আছো জানলে আমরা তোমাকে নিয়ে আসতে পারবো।’

হাফিজার নিখোঁজে তার পরিবারের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়েছে।

এদিকে লন্ডনের নিকটবর্তী শহর কেন্ট থেকে দু'কিশোরীকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। কেন্টের গোয়েন্দা পুলিশ জানিয়েছে, দু'কিশোরী যারা সম্পর্কে কাজিন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দু'কিশোরীর একজনের নাম এন্ডিয়া, যার বয়স ১৫ বছর। এন্ডিয়াকে ১ অক্টোবর, শুক্রবার নিজ বাড়ি ক্যান্টাবেরি এলাকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এন্ডিয়ার কাজিন যার নাম ইজাবেল বয়স ১৬ বছর। তাকে ওয়েস্ট লন্ডনের হ্যারো এলাকা থেকে ৩ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে কিশোরী দু'জনের ছবি বিভিন্ন জায়গা দেয়া হচ্ছে। তাছাড়া এই কিশোরীদের নিখোঁজের সন্দেহে ৫৪ বছরের একজনকে নর্থ লন্ডন থেকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলছে, লন্ডন ও কেন্ট ছাড়াও তারা এই দু'কিশোরীকে খুঁজতে লিসেস্টার ও ডান্ডির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। আর তাদের এই অভিযানে মেট্রোপলিটন পুলিশের সাথে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশও কাজ করছে।

তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর টনি বেল বলছেন, আপাতত তাদের উদ্বিগ্নতা এই দু'কিশোরীর নিরাপত্তার বিষয়টি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের লন্ডনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং এ কারণে তাদের সাথে খারাপ কিছু হওয়ার আশঙ্কা রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত