আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে নতুন কমিউনিটি পুলিশের ঘোষণা দিলেন মেয়র

লস এঞ্জেলেসে নতুন কমিউনিটি পুলিশের ঘোষণা দিলেন মেয়র

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেস সিটির মেয়র এরিক গারসিটি লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট থেকে নতুন কমিউনিটি পুলিশিং এর জন্য নতুন ব্যুরি খোলার ঘোষণা দিয়েছেন। কমিউনিটি সেফটি পার্টনারশিপ ব্যুরি নামে নতুন এই বিভাগ লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সম্পদ ব্যবহার করে গঠন করা হবে। এর মাধ্যমে এক জন অফিসারকে পাঁচ বছরের জন্য এক জায়গার দায়িত্ব দেওয়া হবে। তাদের দায়িত্ব হবে কমিউনিটির মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা এবং অপরাধ কমিয়ে একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 

মেয়র বলেন, ‘এটা এক সেট নীতি ও প্রক্রিয়া। এটা একটা প্রচেষ্টাও। আমরা চাই প্রত্যেক লস এঞ্জেলেসবাসী নিরাপদ অনুভব করুক। শুধু পার্ক বা তাদের বাড়ির সামনের রাস্তায় নয় তারা পুলিশের সামনেও নিরাপদ অনুভব করবেন। এই পদক্ষেপ নেওয়ার স্পষ্ট কারণ রয়েছে। একুশ শতকের আইন প্রয়োগে আমরা নেতৃত্ব প্রদান করতে চাই। যার মূলে থাকবে জবাবদিহিতা ও স্বচ্ছতা।’  

শুধু সোয়ার্ন অফিসার নয় বরং ব্যুরির উর্ধ্বতন কর্মকর্তাও হবেন সোয়ার্ন ডেপুটি চিফ। যাদের মধ্যে একজন সিভিলিয়ান কমান্ডার থাকবেন। যিনি একটি কমিউনিটি কাউন্সিলের দায়িত্বে থাকবেন। যাতে কমিউনিটির নেতা, সিটি কাউন্সিলের প্রতিনিধি ও প্রোগ্রামে ফান্ডিং পার্টনাররা থাকবেন।   

মেয়র বলেন, ‘এই উদ্যোগ হলো একটি বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে বল প্রয়োগ কমে আসবে। যে সংস্কৃতিতে আমরা আছি এটার পরিবর্তন হবে।’  তিনি বলেন, ‘এই নতুন প্যারাডিজিমকে কিভাবে বর্ণনা করবো বুঝতে পারছি না। কিন্তু এটা বলতে পারি এটা কমিউনিটি পুলিশিং। এটা পারস্পারিক সহযোগিতামূলক জন নিরাপত্তা। শুধু পুলিশ ডিপার্টমেন্ট নয়, এটা আমাদের সকলের।’

নতুন এই ব্যুরির ডেপুটি চিফ করা হয়েছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের একজন কৃষ্ণাঙ্গ নারী ক্যাপ্টেন এমাডা ই. টিংগারাইডসকে। পুলিশ প্রধান মিশেল মোর বলেন, ‘ ডিপার্টমেন্টের জন্য অন্যতম ক্রিটিক্যাল সিদ্ধান্ত টা আমি নিলাম।’ 

লস এঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঞ্চলে পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েড সহ আরও একাধিক কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভের কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এলএ বাংলা টাইমস/এস/আর   

শেয়ার করুন

পাঠকের মতামত