আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে পানশালায় পুলিশ অফিসারের পার্টি

স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে পানশালায় পুলিশ অফিসারের পার্টি

ছবি: এলএ বাংলা টাইমস

মাস্ক ছাড়া ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এর এক অফিসারসহ বেশ কয়েকজনকে পানশালায় পার্টি করতে দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম। 


শুক্রবার ক্যালিফোর্নিয়ায় হলিউড বারের এক পানশালায় পার্টির আয়োজন করা হলে শীর্ষস্থানীয় গণমাধ্যমের এক কর্মী ঘটনাটি প্রত্যক্ষ করে। এরপরেই পার্টির ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে যেকোনো প্রকার জনসমাগম নিষিদ্ধ রাজ্যটিতে।

এই সংবাদের পরপরই লস এঞ্জেলেসের স্বাস্থ্য দপ্তর পার্টির বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে এলএপিডিতে কর্মরত উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, পার্টিতে উপস্থিত অফিসারকে সনাক্ত করার প্রক্রিয়া চলছে। 

গণমাধ্যমটি জানায়, পানশালায় প্রায় ডজনখানেক লোক একত্রে পার্টি করছিল। সেখানে উচ্চস্বরে গান বাজছিল ও পার্টি লাইটের আলোয় পানশালাটি ঝলমল করছিল। গণমাধ্যমের দাবী, এই পার্টি এলএপিডি আয়োজিত ছিলো। 

করোনাভাইরাসে নাকাল রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৯,৩০০জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও পার্টি করায় লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেকোনো জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কোনো ছাড় নেই।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার বলেন, ঘটনাটি দুঃখজনক। আরো দুঃখজনক সেখানে পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত কাউকে দেখা।  পুলিশ ডিপার্টমেন্ট এর দায়িত্ব জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পানশালায় উপস্থিত অফিসার এলএপিডি এর সাউথইস্ট ডিভিশনে কর্মরত। গণমাধ্যমে এই ব্যাপারে পুলিশ অফিসারটি এক বিবৃতি দেন। বিবৃতিতে বলেন, পার্টিতে যারা ছিলেন সবাই হয় আমাদের পরিবারের সদস্য অথবা আমরা একই কর্মস্থলে কাজ করছি। সবাই পরিচিত হওয়ার করোনাভাইরাস সংক্রমণের ভয় ছিলো না।

নিরাপত্তার স্বার্থে পুলিশ অফিসারের নাম ও ছবি প্রকাশ থেকে বিরত থাকে গণমাধ্যমটি। 

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত