আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি

লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী ঝড় শনিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে। এই বৈরি আবহাওয়ায় তাপমাত্রা অনেক কমে এসেছে, বৃষ্টি ও তুষারপাত হয়েছে।

এছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতে রাত ১০টা পর্যন্ত ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে। যেসব এলাকায় এই ফ্ল্যাশ ফ্লাড জারি থাকবে সেগুলো হলো বুরব্যাংক, গ্রিফিথ পার্ক, ইউনিভার্সাল সিটি, নর্থ হলিউড, পাসাডিনা, হলিউড, ডাউনটাউন লস এঞ্জেলেস, ভ্যান নুইস, বেভারলি হিলস, আলহাম্ব্রা, মাউন্ট উইলসন, এনচিনো, নর্থরিজ, সান্তা ক্লারিতা, চ্যাটসওওর্থ, উডল্যান্ড হিলস, হুইটার, ওয়েস্ট কোভিনা, গ্লেনডোরা এবং সান দিমাস।

এদিকে লস এঞ্জেলেসে ১৯৮৯ সালের পর প্রথমবারের মতো লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির পার্বত্য এলাকায় শুক্রবার ভোর থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত তুষারঝড় সতর্কতা জারি রয়েছে।

ঢালু অঞ্চল, পাহাড়ের পাদদেশ বিশেষ করে দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলে আচমকা বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের পূর্বাভাস:

শুক্রবার রাত ৯টা ৩০ মিনিট: জোরেশোরে বৃষ্টি হবে এবং শনিবার বজ্র‍্যসহ বৃষ্টিপাত হবে।

শনিবার সকাল ৪টা ৩০ মিনিট: বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকবে।

১২টা: দুপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে আসবে তবে কিছু অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকবে। শনিবার রাতে উপকূল কিংবা উপত্যকা এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর পাহাড়ের পাদদেশে ৫ থেকে ৭ ইঞ্চি।

১১টা: বৃষ্টিপাত কমে আসলেও তুষারপাত অব্যাহত থাকবে। তবে রবিবার আকাশ অনেক পরিষ্কার থাকবে। সোমবার আবার বৃষ্টিপাত ফিরে আসবে এবং মঙ্গলবার নাগাদ নতুন ঝড়ের প্রভাব শুরু হবে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টি: শনিবার লস এঞ্জেলেস কাউন্টিতে তাপমাত্রা থাকবে ৫১ ডিগ্রী ফারেনহাইট। লস এঞ্জেলেসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে ১ থেকে ২ ইঞ্চি এবং উপকূল ও উপত্যকা অঞ্চলে বৃষ্টিপাত হবে ৫ ইঞ্চি, পাহাড়ি অঞ্চলে ৭ ইঞ্চি।

উপত্যকা ও ইনল্যান্ড এম্পায়ার: শনিবার তাপমাত্রা থাকবে ৪৮ ডিগ্রী ফারেনহাইট। ৩ থেকে ৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝড়বে ও ফ্ল্যাশ ফ্লাড হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত