আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

লস এঞ্জেলেসে আরও জেঁকে বসেছে শীত

লস এঞ্জেলেসে আরও জেঁকে বসেছে শীত

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরও বেশি করে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ। লস এঞ্জেলেসসহ হলিউড অঞ্চলে ভারি তুষারপাত শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সান ফ্রান্সিসকোতে ১৩২ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে।

ইতোমধ্যে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের উপর তুষারপাত, ঝড়ো বাতাস এবং বন্যা সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড শীত ও তুষারপাতে জনজীবন হয়ে উঠেছে স্থবির। ওয়েস্ট কোস্টের মূল সড়ক ইন্টারস্টেট ৫ এবং ওরেগন সীমান্ত বন্ধ হয়ে যায় প্রচণ্ড তুষারপাতে।

প্রায় তিন দশক পর লস এঞ্জেলেসে প্রথমবারের মতো তুষারঝড় সতর্কতা জারি করা হয়েছে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পাহাড়ি অঞ্চলে ব্যাপক তুষারপাতে যান চলাচল ও অন্যান্য কার্যক্রমে বিগ্ন ঘটে। গাছ উপড়ে যেতে পারে এবং বৈদ্যুতিক গোলাযোগ দেখা দিতে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, সৈকতে ভারি স্রোত ও বাতাস বয়ে যেতে পারে। পাহাড়ে ২ ফিট থেকে ৭ ফিট পর্যন্ত তুষারপাত হতে পারে।

বেশ কয়েকজন আবহাওয়াবিদ জানান, লস এঞ্জেলেসে থান্ডার স্নো দেখা গেছে। মূলত প্রচণ্ড ঝড়ো আবহাওয়ায় বজ্র এবং তুষার একসাথে হয়ে থান্ডার স্নো দেখা দেয়।

ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চল যেমন মোজাভে ডেজার্ট, সান্তা ক্লারিতা ভ্যালি এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারেও দুর্লভ তুষারপাত হতে পারে। এছাড়া পোর্টল্যান্ড, ওরেগন এবং অন্যান্য স্থানেও তুষারপাত হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত