আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালোফোর্নিয়ায় পাশ হয়েছে স্বেচ্ছা মৃত্যুবরণ আইন

ক্যালোফোর্নিয়ায় পাশ হয়েছে স্বেচ্ছা মৃত্যুবরণ আইন

যুক্তরাষ্ট্রে মুমূর্ষু রোগীদের চিকিৎসকের তত্ত্বাবধানে স্বেচ্ছায় জীবনাবসানের বৈধতা দিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। গত বছর, রাজ্যটিতে এই আইন না থাকায়, এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, অরিগন রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিল। সেই ঘটনা রাজ্যটিতে এই আইন গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আইনটি পাশ হওয়ায়, যুক্তরাষ্ট্রের পঞ্চম রাজ্য হিসেবে নাম উঠল ক্যালোফর্নিয়ার।
ক্যান্সার আক্রান্ত রোগি ব্রিটানি ম্যায়নার্ড প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে জীবনের শেষ দিনগুলো পার করলেও ক্যালিফোর্নিয়ায় স্বেচ্ছায় জীবনাবসানের আইন না থাকায় বাধ্য হয়ে তাকে চলে যেতে হয় পাশের রাজ্যে অরিগনে। গত বছরের এ ঘটনার পর, বিষয়টি গুরুত্ব সহকারে নেয় রাজ্যটির কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। তবে ইতিবাচক দিকটাও গুরুত্ব দিয়েই দেখছেন ভুক্তভোগীরা।
ক্যান্সার আক্রান্ত একজন বলেছেন, মৃত্যু সব সময় ভয়ানক। কেউই মরতে চায় না। তবে আপনি যখন বিছানা থেকে উঠতে পারবেননা, টয়লেটে যেতে পারবেন না, বাইরে যেতে পারবেন না, ভয়ানক যন্ত্রণা ছটফট করবেন তখন মনে হবে মৃত্যুকে মেনে নেওয়ায় ভালো। এতে যন্ত্রণা ভয়ানক সহ্য করতে হয় না।
তবে খুব সহজেই অপপ্রয়োগ হতে পারে এই আইন, সতর্ক করেছেন চিকিৎসকেরা। ল্যানেটি কিডারকুইস্ট নামের একজন চিকিৎসকের মতে, এটা ব্যবহারে সতর্ক থাকতে হবে। পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আর কোন উপায় না থাকলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শে এর প্রয়োগ করতে হবে।
আইন অনুযায়ী, রোগী ছয় মাসের বেশি বাঁচবেন না, কমপক্ষে দুজন চিকিৎসক এ বিষয়ে একমত হলে এবং রোগি সুস্থ মস্তিষ্কে চাইলেই কেবল স্বেচ্ছামৃত্যুর ব্যবস্থাপত্র দেয়া যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত