আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভাইয়ের হাতে ভাই নিহত: মাকে বাঁচাতে গুলি চালালেন ছোট ছেলে

ভাইয়ের হাতে ভাই নিহত: মাকে বাঁচাতে গুলি চালালেন ছোট ছেলে

ছবিঃ এলএবাংলাটাইমস

বেভারলি গ্রোভের এক বাড়িতে নিজের মাকে বাঁচাতে বড় ভাইকে গুলি করে হত্যা করলেন এক ব্যক্তি।

শুক্রবার দুপুর ১:২৫ মিনিটের দিকে লস এঞ্জেলেস পুলিশ ৪০০ ব্লক নর্থ আলফ্রেড স্ট্রিটের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে ছুটে যায়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ৬১ বছর বয়সী এক ব্যক্তি তার ৮০ বছর বয়সী মায়ের বাড়িতে যান এবং একটি বেসবল ব্যাট দিয়ে জানালা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর তিনি তার মাকে আক্রমণ করেন এবং সম্ভবত ব্যাট দিয়েও আঘাত করেন।

আহত বৃদ্ধা কোনো রকমে তার ছোট ছেলে, ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে ফোন করে সাহায্য চান। তখন তিনি তার কর্মস্থল থেকে দ্রুত মায়ের বাড়িতে ছুটে আসেন।

“তিনি এসে দেখেন, তার মা মাটিতে পড়ে আছেন এবং তার বড় ভাই তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছেন,” বলেন লস অ্যাঞ্জেলেস পুলিশের গোয়েন্দা স্যামুয়েল মারুল্লো। “তিনি তখন তার সঙ্গে আনা শটগান দিয়ে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়েন। কিন্তু বড় ভাই আক্রমণ চালিয়ে যেতে থাকেন। তখন বাধ্য হয়ে ছোট ভাই গুলি চালান, যাতে তার বড় ভাই নিহত হন।”

গোয়েন্দা মারুল্লো বলেন, “শুটার তার মায়ের জীবন বাঁচিয়েছেন। তার কোনো উপায় ছিল না, তাকে নিজের ভাইকে গুলি করে হত্যা করতে হয়েছে। ৮০ বছর বয়সী একজন বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল এবং তার মুখ মাটিতে চেপে ধরা হয়েছিল। এতে তার মৃত্যু অনিবার্য ছিল।”

পুলিশ জানিয়েছে, ছোট ভাই ঘটনাস্থলেই অবস্থান করছিলেন এবং তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এই হত্যাকাণ্ডকে ন্যায়সঙ্গত বলে বিবেচনা করা হয়েছে এবং কোনো ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে না।

“তিনি মুক্তি পাবেন,” বলেন গোয়েন্দা মারুল্লো। “এটি একটি ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড, এটি কোনো অপরাধ নয়।”

এলাকার এক প্রতিবেশী, ভিনসেন্ট স্কারেলি, জানান যে তিনি বড় ধরনের গুলির শব্দ শুনতে পান।

“শব্দটা শটগানের মতো ছিল,” বলেন স্কারেলি। “পিস্তলের মতো ছোট আওয়াজ ছিল না, বরং গভীর ও ভারী শব্দ ছিল। আমি দুইবার গুলি চালানোর শব্দ শুনেছি। এটা ওই পরিবারের জন্য এক মহা ট্র্যাজেডি।”

পুলিশ জানিয়েছে, মা মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

এই ঘটনার পেছনের পারিবারিক বিরোধের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত এখনো চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত