আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লস এঞ্জেলেসের রাস্তায় হাজারো মানুষের পদচারণা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লস এঞ্জেলেসের রাস্তায় হাজারো মানুষের পদচারণা

ছবিঃ এলএবাংলাটাইমস

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার লস এঞ্জেলেসের ডাউনটাউন এলাকায় হাজারো মানুষ র‍্যালি ও মিছিলে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এই আয়োজন বিশ্বব্যাপী উদযাপিত অনেক ইভেন্টের মধ্যে একটি। এটি স্থানীয় সময় সকাল ১০টায় পার্শিং স্কয়ার (৫৩২ এস. অলিভ স্ট্রিট) থেকে শুরু হবে এবং শেষ হবে সিটি হল (২০০ এন. স্প্রিং স্ট্রিট) এলাকায়।

নারী মার্চ ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতা, সরাসরি সংগীত পরিবেশনা এবং লিঙ্গ সমতার জন্য সমাজকে আরও সক্রিয় ও ক্ষমতাবান করে তোলার উপায় নিয়ে আলোচনা থাকবে।

এ উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, ইতোমধ্যেই বাস রুটগুলোতে দীর্ঘ বিলম্বের খবর পাওয়া গেছে।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের মিডিয়া রিলেশনস শাখার কর্মকর্তা নরমা আইজেনম্যান সিটি নিউজ সার্ভিসকে জানিয়েছেন, পুলিশ মিছিল পর্যবেক্ষণ করবে তবে বিশেষ কোনো নিরাপত্তা পরিকল্পনা নেই।

"আমরা অবশ্যই এটি পর্যবেক্ষণ করব, তবে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না," বলেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত