আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

‘সেরা বসবাসযোগ্য স্থান’ এর তালিকায় ক্যালিফোর্নিয়ার একটি এলাকা

‘সেরা বসবাসযোগ্য স্থান’ এর তালিকায় ক্যালিফোর্নিয়ার একটি এলাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

টানা দ্বিতীয় বছরের মতো, ভার্জিনিয়ার একটি এলাকা যুক্তরাষ্ট্রের সেরা বসবাসযোগ্য স্থানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি এলাকা এই তালিকায় দ্রুত উপরে উঠে এসেছে।

প্রতিবছর গবেষণা ও র‌্যাঙ্কিং প্ল্যাটফর্ম Niche মার্কিন যুক্তরাষ্ট্রের ১২,০০০-এর বেশি এলাকাকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে র‌্যাঙ্কিং প্রকাশ করে। এই তালিকা তৈরি করতে তারা সেন্সাস ব্যুরো, এফবিআই, এনওএএ, স্থানীয় জরিপসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করে।

২০২৫ সালের তালিকায়, ভার্জিনিয়ার আর্লিংটনের কলোনিয়াল ভিলেজ আবারও প্রথম স্থান অধিকার করেছে। মাত্র ৩,০০০ জনসংখ্যার এই এলাকাটি সেরা পাবলিক স্কুল, স্বাস্থ্য ও ফিটনেস, যাতায়াত ব্যবস্থা, নাইটলাইফ এবং পরিবার-বান্ধব পরিবেশের জন্য সর্বোচ্চ গ্রেড পেয়েছে।

দক্ষিণে বসবাস ও সম্পত্তি কেনার প্রবণতা বৃদ্ধি

Niche-এর পিআর ম্যানেজার জ্যাক চ্যাথাম বলেন, "এই বছরের ফলাফলে দক্ষিণ অঞ্চলের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে, টেক্সাস নতুন বাসিন্দাদের আকর্ষণ করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে।"

২০২৪ সালের শেষের দিকে প্রকাশিত SmartAsset-এর এক গবেষণাতেও এটি উঠে আসে, যেখানে দেখা গেছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে টেক্সাসে ৬,১৫,০০০-এর বেশি মানুষ স্থানান্তর করেছেন।

সান্তা মনিকার ‘সিটি সেন্টার’ দ্রুত শীর্ষে উঠে এসেছে

২০২৪ সালে ৪০৪তম স্থানে থাকা সান্তা মনিকার সিটি সেন্টার এক লাফে ৫ নম্বরে উঠে এসেছে। এলাকা সম্পর্কে Niche জানায়, "সিটি সেন্টারে বসবাসকারীরা শহুরে জীবনযাত্রার স্বাদ পায় এবং বেশিরভাগ মানুষ বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এখানে অনেক বার, রেস্তোরাঁ, ক্যাফে ও পার্ক রয়েছে। তরুণ পেশাজীবী ও প্রবীণদের মধ্যে এই এলাকাটি বেশ জনপ্রিয়।"

সান্তা মনিকার এই এলাকাটি ক্যালিফোর্নিয়ার একমাত্র স্থান, যা শীর্ষ ২০-এর মধ্যে স্থান পেয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

এই বছর, ফ্লোরিডা (১৩), ভার্জিনিয়া (১১), টেক্সাস (৮), জর্জিয়া (৮) ও ক্যালিফোর্নিয়া (৮) রাজ্যগুলোর বিভিন্ন এলাকা শীর্ষ ১০০ তালিকায় স্থান পেয়েছে।

এছাড়া, লস এঞ্জেলেসের ‘সিটি সেন্টার’ ২০২৪ সালে ৪০৪ নম্বরে থাকলেও, ২০২৫ সালে ৫ নম্বরে উঠে এসেছে। American Community Survey-এর তথ্য অনুযায়ী, অঞ্চলটির ভাড়া-আয়ের অনুপাত কমে যাওয়াই এই উন্নতির প্রধান কারণ।

ফ্লোরিডার ডাউনটাউন অরেঞ্জ কাউন্টি ৪৭৪ থেকে ১৫ নম্বরে উঠে এসেছে, কারণ সেখানে ধূমপান, স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা হ্রাস পেয়েছে।

অন্যদিকে, অ্যাটলান্টার বাকহেড ভিলেজ ৬৭৭তম স্থান থেকে ৫১তম স্থানে উন্নীত হয়েছে। এর পেছনে গৃহায়ন সুবিধা, পাবলিক স্কুল, জীবনযাত্রার খরচ এবং হাঁটার উপযোগী পরিবেশের উন্নতি বড় ভূমিকা রেখেছে।

সম্পূর্ণ তালিকা এবং বিশ্লেষণ পেতে Niche-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত