আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

টেক্সাসে ওয়াই-ফাই বন্ধ করায় মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার তিন কিশোরী

টেক্সাসে ওয়াই-ফাই বন্ধ করায় মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার তিন কিশোরী

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাসের হিউস্টনে ওয়াই-ফাই বন্ধ করে দেওয়ায় মাকে হত্যার পরিকল্পনা করায় তিন কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। অভিযুক্ত কিশোরীদের বয়স যথাক্রমে ১৪, ১৫ এবং ১৬ বছর। তারা বাড়ির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে মাকে হত্যা করার পরিকল্পনা করে।

পুলিশের তথ্যানুযায়ী, তিনজনই রান্নাঘর থেকে ছুরি নিয়ে তাদের মাকে ধাওয়া করে এবং তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। মা ঘর থেকে পালিয়ে রাস্তায় গেলে তাদের মধ্যে একজন তাকে ইট দিয়ে আঘাত করে। এই ঘটনার সময় কিশোরীদের দাদী মাকে রক্ষা করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

তবে, মারাত্মক হামলার পরও মা ও দাদী গুরুতর আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ তিন কিশোরীকেই গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা হ্যারিস কাউন্টির কিশোর সংশোধনাগারে আটক রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত