আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

সান্তা মনিকার জনপ্রিয় থার্ড স্ট্রিট প্রোমেনেডে পাবলিক ড্রিঙ্কিং চালুর প্রস্তাব বিবেচনায়

সান্তা মনিকার জনপ্রিয় থার্ড স্ট্রিট প্রোমেনেডে পাবলিক ড্রিঙ্কিং চালুর প্রস্তাব বিবেচনায়

ছবিঃ এলএবাংলাটাইমস

সান্তা মনিকার জনপ্রিয় থার্ড স্ট্রিট প্রোমেনেডে প্রকাশ্যে মদ্যপানের সুযোগ চালুর একটি প্রস্তাব বিবেচনা করছেন সিটি কাউন্সিল সদস্যরা।

প্রস্তাবটি অনুযায়ী, যেসব ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যেই অ্যালকোহল বিক্রির লাইসেন্সধারী, তারা ক্রেতাদের মদ্যপানরত অবস্থায় নির্ধারিত এলাকায় ঘুরে বেড়াতে ও কেনাকাটা করতে অনুমতি দিতে পারবে।

সমর্থকদের দাবি, এই উদ্যোগ পোস্ট-কোভিড অর্থনীতিতে ডাউনটাউন ব্যবসাগুলোর জন্য একটি উল্লেখযোগ্য উদ্দীপনা আনতে পারে।

ডাউনটাউন সান্তা মনিকা ইনক.-এর সিইও অ্যান্ড্রু থমাস বলেন, “আমি মনে করি এটা দুর্দান্ত একটি আইডিয়া। আমার মতে, প্রোমেনেড নির্মাণের পর এটি সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে।”

প্রস্তাবটি অনুমোদিত হলে, এটি ক্যালিফোর্নিয়ায় এমন প্রথম এলাকা হবে যেখানে "এন্টারটেইনমেন্ট জোন" হিসেবে নির্ধারিত স্থানে প্রকাশ্যে মদ্যপান বৈধ হবে।

গভর্নর গ্যাভিন নিউসাম সম্প্রতি একটি বিল পাস করেছেন, যা প্রকাশ্যে মদ্যপান অনুমোদন দেয় — তবে শুধুমাত্র বিশেষভাবে নির্ধারিত "এন্টারটেইনমেন্ট জোনে"।

বিলে বলা হয়েছে, "এন্টারটেইনমেন্ট জোন হল এমন একটি এলাকা, যা ২০২৫ সালের ১ জানুয়ারির পর কোনো শহর বা কাউন্টি কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং যেখানে প্রকাশ্যে রাস্তা, ফুটপাত বা অন্যান্য জনসাধারণের অধিকারভুক্ত জায়গায় মদ্যপান অনুমোদিত।"

সান্তা মনিকা সিটি কর্মকর্তারা বর্তমানে এ ধরণের একটি এন্টারটেইনমেন্ট জোন তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, যা উইলশায়ার বুলেভার্ড থেকে কলোরাডো অ্যাভিনিউ পর্যন্ত তিনটি ব্লকজুড়ে বিস্তৃত হবে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "প্রথম প্রতিক্রিয়া হলো, উফ্, ভালো লাগছে না, কারণ এটা কিছুটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারে। তবে, যদি সঠিক নীতিমালা ও নিয়ন্ত্রণের মাধ্যমে এটি পরিচালিত হয়, তাহলে এটা দুর্দান্ত সিদ্ধান্ত হতে পারে।"

ডাউনটাউন সান্তা মনিকা ইনক.-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ এলাকায় কঠোর নিয়ম-কানুন কার্যকর থাকবে।

থমাস বলেন, “বাইরের কোনো অ্যালকোহল এখানে আনা যাবে না। আপনাকে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই পানীয় কিনতে হবে। এটি কোনোভাবেই অবাধ নয়, কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।”

সিটি কাউন্সিল সদস্যরা আগামী মে মাসের বৈঠকে এ প্রস্তাব পুনরায় আলোচনায় আনবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত