আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

ডিপোর্টেশন ফ্লাইট পরিচালনার প্রতিবাদে এভেলো এয়ারলাইন্স বয়কটের দাবি

ডিপোর্টেশন ফ্লাইট পরিচালনার প্রতিবাদে এভেলো এয়ারলাইন্স বয়কটের দাবি

ছবিঃ এলএবাংলাটাইমস

শনিবার, হলিউড-বারব্যাঙ্ক বিমানবন্দরে একদল বিক্ষোভকারী সমবেত হন, এভেলো এয়ারলাইন্সের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়ে। কারণ, সংস্থাটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ও আইসির (ICE) জন্য ডিপোর্টেশন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন এবং গাড়িচালকদের প্রতি সহমর্মিতার প্রকাশে হর্ন বাজানোর আহ্বান জানান।

বিক্ষোভকারী সুসান আওয়ারব্যাক বলেন, “আমরা এই গণনির্বাসন মেনে নেব না এবং যেখানে সম্ভব, এসব কর্মকাণ্ড বন্ধ করতে আমরা হস্তক্ষেপ করবো। একটি এয়ারলাইন শুধু নিজেদের অর্থনৈতিক সুবিধার জন্য অন্যায় নীতির অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে — এজন্যই আমরা প্রতিবাদে নেমেছি।”

এভেলো এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ১২ই মে থেকে তারা তিনটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করে অ্যারিজোনার মেসা গেটওয়ে বিমানবন্দর থেকে এই চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করবে।

সংস্থার সিইও অ্যান্ড্রু লেভি এক বিবৃতিতে বলেন, “আমরা জানি এটি একটি সংবেদনশীল ও জটিল বিষয়। দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এই চার্টার ফ্লাইট পরিচালনা আমাদের মূল নির্ধারিত যাত্রী পরিষেবা সম্প্রসারণ এবং আমাদের ১,১০০ এর বেশি ক্রুমেম্বারদের দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বজায় রাখতে সহায়ক হবে।”

এভেলো আরও জানিয়েছে, তারা বিগত বাইডেন প্রশাসনেও এ ধরনের চার্টার ফ্লাইট পরিচালনা করেছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত