আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৩ ভাইবোনসহ নিহত ৪ জন

মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৩ ভাইবোনসহ নিহত ৪ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমি এলাকায়, বার্স্টো শহরের কাছে ওয়েস্টবাউন্ড ৪০ ফ্রিওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা হলেন বাবা ব্রাইস মার্টিনেজ (৩৫) এবং তার তিন সন্তান - ১৭ বছর বয়সী কোল, ১৫ বছর বয়সী ট্রেন্ট এবং ১০ বছর বয়সী সেলার।

এই দুর্ঘটনাটি ঘটে ৪ মে, সকাল আনুমানিক ৭:৪৫ মিনিটে, হেক্টর রোডের পশ্চিমে, সান বার্নার্ডিনো কাউন্টির অর্ন্তভুক্ত নয় এমন একটি এলাকায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) জানিয়েছে, ডজ র‍্যাম পিকআপটি হঠাৎ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটির ওপর দিয়ে গড়িয়ে গিয়ে একাধিকবার উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চারজনের সবাই প্রাণ হারান।

CHP এর মতে, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন, তবে মদ্যপান বা মাদকাসক্তি দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রাখেনি বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহতদের পরিবারের সদস্যরা স্থানীয় সংবাদমাধ্যম KTLA-কে নিশ্চিত করে জানিয়েছেন, গাড়ির চালক ছিলেন ব্রাইস মার্টিনেজ এবং যাত্রীরা ছিলেন তার তিন সন্তান। নিহত এই তিন ভাইবোনের নাম কোল, ট্রেন্ট ও সেলার।

নিহত শিশুদের মা তাদের শেষকৃত্যে সাহায্যের জন্য একটি GoFundMe পেইজ খুলেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, “ঘটনাটি ছিল হঠাৎ এবং হৃদয়বিদারক।”

এছাড়াও জানা গেছে, নিহত তিন ভাইবোনের আরও দুই ছোট ভাইবোন রয়েছে – পেটন ও লিন্সি, যারা এখন এই শোক সামলাতে চেষ্টা করছে।

GoFundMe তে লেখা হয়েছে, “আমরা এখনো বুঝে উঠতে পারিনি আমাদের সামনে কী অপেক্ষা করছে।”

যারা সহযোগিতা করতে চান, তারা বার্স্টোর ‘Dignity Memorial’ অথবা GoFundMe তে অনুদান দিতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত