আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ক্যালিফোর্নিয়ায় বাড়ি মালিকদের বীমার প্রিমিয়াম ১৭% বাড়াতে অনুমোদন পেল স্টেট ফার্ম

ক্যালিফোর্নিয়ায় বাড়ি মালিকদের বীমার প্রিমিয়াম ১৭% বাড়াতে অনুমোদন পেল স্টেট ফার্ম

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইন্স্যুরেন্স কমিশনার রিকার্ডো লারা স্টেট ফার্মকে রাজ্যের বাড়ির মালিক, ভাড়াটে ও জমির মালিকদের বীমার প্রিমিয়াম ১৭% পর্যন্ত বাড়ানোর জরুরি অনুরোধ অনুমোদন করেছেন।

এই সিদ্ধান্তটি আসে চলতি বছরের জানুয়ারিতে হওয়া প্রবল ঝড়ে শুরু হওয়া ধ্বংসাত্মক প্যালিসেডসও ইটনঅগ্নিকাণ্ডের প্রেক্ষিতে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অগ্নিকাণ্ডে কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়।

অনুমোদনের শর্ত অনুযায়ী, স্টেট ফার্মকে তাদের মূল কোম্পানি থেকে জরুরি ভিত্তিতে ৪০০ মিলিয়ন ডলার নগদ সহায়তা গ্রহণ করতে হবে, যাতে তাদের আর্থিক অবস্থা সামলানো যায়। পাশাপাশি, ২০২৫ সালের শেষ পর্যন্ত তারা নতুন করে গ্রাহকদের বীমা নবায়ন বাতিল করতে পারবে না।

কমিশনার লারা বলেন, “আমি স্পষ্ট করে বলছি — আমরা ক্যালিফোর্নিয়ার একটি গভীর বীমা সংকটে আছি, যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা কোনো খেলা না, কোনো মিডিয়া স্টান্ট না — এটা মানুষের জীবনের সঙ্গে জড়িত, যাদের রক্ষা করা আমার দায়িত্ব।”

স্টেট ফার্ম মূলত ২২% বাড়ানোর আবেদন করেছিল, তবে কমিশনার তা কমিয়ে ১৭% অনুমোদন করেছেন। এর পাশাপাশি, কন্ডো এবং ভাড়াটেদের বীমায় ১৫% এবং জমির মালিকদের জন্য ৩৮% পর্যন্ত প্রিমিয়াম বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে, লস অ্যাঞ্জেলেস টাইমসজানিয়েছে।

এই জরুরি হারে প্রিমিয়াম বৃদ্ধি ১ জুন থেকে কার্যকর হবে। তবে, বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত